গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তিন কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:১০ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৯:১২ এএম ২০২৬
তিন কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ
ছবি

ছবি সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত আসরে লাহোর কালান্দার্সের হয়ে দারুণ বোলিং করেছিলেন বাংলাদেশি তারকা রিশাদ হোসেন। এবার নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিটি তাকে ছেড়ে দেয়। এমনকি আসন্ন পিএসএলের নিলামে তার জন্য বিডও করেনি লাহোর। 

তবে করাচি ও রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বেশ কিছুক্ষণ দাম হাঁকিয়েছে এই টাইগার লেগস্পিনারের জন্য। পরবর্তীতে ৩ কোটি রুপিতে রিশাদকে কিনে নিলো রাওয়ালপিন্ডি। বুধবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় আসন্ন পিএসএলের নিলাম শুরু হয়। যেখানে দল পাওয়ার প্রত্যাশায় দেশি-বিদেশি ৯০৩ জন ক্রিকেটার নাম নিবন্ধন করে।

 

এর মধ্যে বাংলাদেশি আছেন ৫৩ জন। তাদের মধ্যে সবার আগে নাম ওঠে মেহেদী হাসান মিরাজ। তবে তার জন্য কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। পরবর্তীতে নাম তোলার পর রাওয়ালপিন্ডিতে ঠিকানা হলো রিশাদের। 


এই নিলামে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ২ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি ভিত্তিমূল্য তিন জনের, তারা হচ্ছেন– সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও জাকির হাসান। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি ভিত্তিমূল্যের তালিকায় আছেন বাংলাদেশের ২২ জন। সেখান থেকেই দল পেলেন রিশাদ। দাম হাঁকানোর একপর্যায়ে ২৩ বছর বয়সী এই লেগস্পিন অলরাউন্ডারের দাম উঠল ৩ কোটি রুপি পর্যন্ত। গত মৌসুমে লাহোরের হয়ে খেলেছিলেন রিশাদ হোসেন। 

 

৭ ম্যাচে ৯.৩৩ ইকোনমিতে তিনি ১৩ উইকেট শিকার করেন। চলতি বছর বিপিএল চলাকালে অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে খেলেছেন রিশাদ। প্রথমবার টুর্নামেন্টটিতে খেলতে নেমে তিনি হোবার্ট হারিকেন্সের হয়েও আলো ছড়িয়েছেন। ১২ ম্যাচে ১৫ উইকেট নেন তিনি।

 

এসি/আপ্র/১১/০২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই