গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

নেপালকে ১০ উইকেটে হারিয়ে ইতালির ইতিহাস

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:২১ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৬:২৬ এএম ২০২৬
নেপালকে ১০ উইকেটে হারিয়ে ইতালির ইতিহাস
ছবি

ছবি সংগৃহীত

প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেছে ইতালি। আর বিশ্বকাপের মঞ্চে নিজেদের দ্বিতীয় ম্যাচেই নেপালকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ইতিহাসও গড়ে ফেললো ইউরোপের দেশটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটাই ইতালির প্রথম জয়। 

মুম্বাইয়ে অনুষ্ঠিত ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নেমেই রেকর্ড গড়ে ইতালি। প্রথমবার ইউরোপের বাইরের কোনো দেশের বিপক্ষে মাঠে নামে তারা।


ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে নেপাল। মাত্র ৫ রান করে আউট হন কুশল বুর্ত্তাল। ২০ বলে ২০ রান করে আউট হন আরেক ওপেনার আসিফ শেখ। মাত্র ১৪ বলে ২৩ রান করেন দলনেতা রোহিত পোউদেল। আর ১৮ বল খেলে ১৭ রান করেন ডিপেন্দ্রা সিং আইরি।

 এছাড়া ৩ রান করে করেন লোকেশ বাম ও গুলশান ঝা। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন আরিফ শেখ। এছাড়া সন্দীপ লামিচানে ৫ ও কারান সিং কেসি ১৮ রান করেন। রানের দেখা পাননি নন্দন যাদব ও ললিত রাজবংশী। নেপালের ইনিংস থামে ১২৩ রানে।

 ১২৪ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন ইতালির দুই ওপেনার জাস্টিন মোস্কা ও অ্যান্টনি মোস্কা। 

শেষ পর্যন্ত আক্রমণাত্মক ব্যাটিং করে গিয়ে মাত্র ১২.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইতালি। দুই ওপেনারই ফিফটির দেখা পেয়েছেন। 

মাত্র ৪৪ বলে ৬০ রানে জাস্টিন মোস্কা ও মাত্র ৩২ বলে ৬২ রানে অ্যান্টনি মোস্কা অপরাজিত থাকেন।

 

ডিসি/আপ্র/১২/০২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হেক্সা মিশনে শতাব্দির সবচেয়ে অভিজ্ঞ বিশ্বকাপ দল পাচ্ছে ব্রাজিল
১৮ মে ২০২৬

হেক্সা মিশনে শতাব্দির সবচেয়ে অভিজ্ঞ বিশ্বকাপ দল পাচ্ছে ব্রাজিল

ব্রাজিলের হয়ে আসন্ন বিশ্বকাপ খেলার জন্য কোন ২৬ জন খেলোয়াড় যাবে, সেই ঘোষণা সোমবার রাতে  (বাংলাদে...

বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জে পাকিস্তান
১৮ মে ২০২৬

বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জে পাকিস্তান

লিটন দাসের সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিমের রেকর্ডগড়া শতকে ভর করে পাকিস্তানের সামনে পাহাড়...

দারুণ সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন মুশফিক
১৮ মে ২০২৬

দারুণ সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন মুশফিক

বাকি দুই ফরম্যাট থেকে অবসর নিলেও টেস্ট ক্রিকেটে খেলছেন মুশফিকুর রহিম। হয়তো তার সবচেয়ে পছন্দের এই লাল...

২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ
১৮ মে ২০২৬

২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে