গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পাকিস্তানকে ৮ উইকেটে হারাল ভারত

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:২২ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৩:৪৪ এএম ২০২৬
পাকিস্তানকে ৮ উইকেটে হারাল ভারত
ছবি

ছবি সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে রোববার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। তার আগেই অন্য একটি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিল ভারত। ব্যাংককে রাইজিং স্টার্স নারী এশিয়া কাপে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। 

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। প্রথম ওভারেই পাকিস্তানকে ধাক্কা দেন সাইমা ঠাকুর। ফিরিয়ে দেন ইউসরা আমিরকে। এর পর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। 


মাঝের দিকের ওভারে রাধা যাদব এবং প্রেমা রাওয়াত দুর্দান্ত বোলিং করেন। পাকিস্তানের হয়ে শাওয়াল জুলফিকার সর্বোচ্চ ২৩ রান করেছেন। শেষ পর্যন্ত ৯৩ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ভারতের হয়ে দু’টি করে উইকেট নিয়েছেন সাইমা, রাধা এবং প্রেমা। একটি করে উইকেট পেয়েছেন জিন্টিমণি কলিটা এবং মিন্নু মণির। 

রান তাড়া করতে নেমে প্রথম বলেই ভারত হারায় হুমাইরা কাজিকে। কিন্তু দলকে বিপদে পড়তে দেননি দীনেশ বৃন্দা এবং অনুষ্কা শর্মা। বৃন্দা ২৯ বলে ৫৫ রান করেছেন। মেরেছেন ১২টি চার। অনুষ্কা ২৪ রান করে আউট হন। 

 

চারে নেমে তেজল হাসনবিশ একটি চার এবং একটি ছয়ের সাহায্যে ৫ বলে ১২ রান করেন। ফলে ৫৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত।

 

ডিসি/ আপ্র/ ১৫.০২.২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই