গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কানাডাকে উড়িয়ে সুপার এইটে নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:১৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৩:১৩ এএম ২০২৬
কানাডাকে উড়িয়ে সুপার এইটে নিউজিল্যান্ড
ছবি

ছবি সংগৃহীত

কানাডার যুবরাজ সিং সামরার রেকর্ড গড়া সেঞ্চুরি ছাপিয়ে নিউজিল্যান্ড বড় জয় পেয়েছে। ২৯ বল হাতে রেখে ৮ উইকেটে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ দল হিসেবে সুপার এইটে তারা। 

চেন্নাইয়ে আগে ব্যাটিং করে এই আসরে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ করে কানাডা। ৪ উইকেটে তারা করেছিল ১৭৩ রান। নিউজিল্যান্ড সফলভাবে রান তাড়া করেছে কোনো অসুবিধা ছাড়াই। ১৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৬ রান করে তারা। 

‘ডি’ গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে শেষ আটে নিউজিল্যান্ড। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরে পরের পর্বে ওঠার অপেক্ষায় ছিল তারা।


লক্ষ্যে নেমে চার বলের মধ্যে কোনো রান না হতেই দুই ওপেনারকে হারায় নিউজিল্যান্ড। টিম সেইফার্ট (৬) ও ফিন অ্যালেনকে (২১) হারানোর পর রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপসের জুটিতে জিতে গেছে তারা। ৭৩ বলে ১৪৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ফিলিপস ও রাচিন। 

 

রাচিন ৩৯ বলে চারটি চার ও তিনটি ছয়ে ৫৯ রানে অপরাজিত ছিলেন। ৩৫ বলে ফিফটি করেছিলেন তিনি। ২২ বলে হাফ সেঞ্চুরি করা ফিলিপস ৩৬ বলে ৭৬ রানে অপরাজিত ছিলেন। ৪ চার ও ৬ ছয়ে সাজানো ছিল তার ইনিংস। এর আগে ওপেনিং জুটিতে শতক ছাড়ায় কানাডা। 

 

যুবরাজের সঙ্গে দিলপ্রীত বাজওয়া ১১৬ রানের জুটি গড়েন। ১৪তম ওভারের শেষ বলে এই জুটি ভাঙে। ৩৬ রান করে থামেন দিলপ্রীত। অধিনায়কের বিদায়ের পর শেষ দিকে দ্রুত উইকেট হারাতে থাকে কানাডা। 

১ উইকেটে ১৫৩ রান করা দলটির চতুর্থ উইকেট পড়ে ১৬৪ রানে। যুবরাজ বিশ্বকাপের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়েছেন ৫৮ বল খেলে, ১০ চার ও ৬ ছয়ে। 

৬৫ বলে ১১ চার ও ৬ ছয়ে ১১০ রানে আউট হন তিনি।

 

ডিসি/আপ্র/১৭.০২.২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই