গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঢাবিতে মেসুত ওজিল

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৫২ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১০:৩৪ এএম ২০২৬
ঢাবিতে মেসুত ওজিল
ছবি

ছসি সংগৃহীত

সংস্কারকাজ শেষে ক্যাম্পাসের শহীদ মর্তুজা মেডিকেল সেন্টার উদ্বোধন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পা রাখলেন জার্মানির জাতীয় দলের সাবেক ফুটবলার মেসুত ওজিল। 

এ সংস্কারকাজে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাহায্য করেছে তুরস্ক সরকারের আওতাধীন ‘টিকা’ প্রকল্প। সেই প্রকল্পের অংশ হিসেবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ানের সঙ্গে ঢাকায় এসেছেন ওজিল।


মর্তুজা মেডিকেল সেন্টার সংস্কারকাজের উদ্বোধনীতে এই দুজনের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান, তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন ও টিকার প্রেসিডেন্ট আব্দুল্লাহ এরেনও উপস্থিত ছিলেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর কক্সবাজারে রোহিঙ্গা শিবিরেও যাওয়ার কথা রয়েছে ওজিল ও তার সফরসঙ্গীদের। রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের সাবেক ফুটবলার ওজিল ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের শিরোপা জয়ী জার্মানি দলের সদস্য ছিলেন। 

জার্মানিতে অভিবাসীদের আগমন নিয়ে রাজনৈতিক বিতর্ক এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের সঙ্গে একটি ছবি তোলা নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন ওজিল। 

২০১৮ সালে ওই বিতর্কের মাঝেই জাতীয় দলকে বিদায় বলে দেন তিনি। তুর্কি বংশোদ্ভূত হওয়ার কারণে ‘বর্ণবাদী এবং অশ্রদ্ধামূলক’ আচরণ পাওয়ার অভিযোগ তুলে ওই সিদ্ধান্ত নিয়েছিলেন ওজিল। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ওজিল খেলেছেন ৬৪৫ ম্যাচ। ১১৪ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ২২২টি।


ওজিল ক্লাব ক্যারিয়ার শুরু করেন জার্মানিতে শালকের হয়ে। সেখান থেকে যোগ দেন ভার্ডার ব্রেমেনে। দলটির হয়ে পারফরম্যান্সেই তিনি ডাক পান ২০১০ বিশ্বকাপের জার্মানি দলে। জার্মানরা সেবার খেলেছিল সেমি-ফাইনালে। 

 

বিশ্বকাপের এক মাস পরই ওজিল যোগ দেন রিয়াল মাদ্রিদে। স্প্যানিশ ক্লাবটিতে তিন বছরে তিনি জেতেন একটি করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। লা লিগায় ১০৫ ম্যাচ খেলে গোল করেন ১৯টি।

 

ডিসি/আপ্র/১৮.০২.২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই