গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

নিজের ভাস্কর্য উন্মোচন ছাড়াও ভারত সফরে যা করবেন মেসি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:১৭ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০১:১২ এএম ২০২৬
নিজের ভাস্কর্য উন্মোচন ছাড়াও ভারত সফরে যা করবেন মেসি
ছবি

ছবি সংগৃহীত

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিকে ঘিরে ভারতে শুরু হয়েছে উৎসবের আমেজ। তিন দিনের বিশেষ ‘গোট ট্যুর’ উপলক্ষে শনিবার (১৩ ডিসেম্বর) কলকাতায় নিজের ২১ মিটার (৭০ ফুট) উচ্চতার ভাস্কর্য উন্মোচন করবেন আর্জেন্টাইন সুপারস্টার। বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরা অবস্থায় তৈরি এই বিশাল লৌহমূর্তি ইতোমধ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে রীতিমতো উন্মাদনা ছড়িয়েছে।


যদিও নিরাপত্তাজনিত কারণে মেসি সরাসরি উপস্থিত থাকছেন না, ভিডিও কলের মাধ্যমে তিনি মূর্তিটি উন্মোচন করবেন। কলকাতায় তৈরি হয়েছে বিশেষ “হোলা মেসি” ফ্যান জোন, যেখানে দেখা যাচ্ছে সিংহাসনে বসে থাকা মেসির জীবন–আকারের প্রতিকৃতি। আরও রয়েছে তার মায়ামির বাড়ির নিখুঁত প্রতিরূপ, এমনকি পরিবারের সদস্যদের ম্যানেকুইনও সাজানো হয়েছে সেখানে।


৬৪ বছর বয়সী সমীর নন্দীর মতো বহু সমর্থকের কাছে এটি স্বপ্নপূরণের সমান। তিনি বলেন, ‘কেবল সাফল্য নয়, তার ধৈর্য আর লড়াই আমাকে মেসির প্রতি আরও অনুরক্ত করেছে। এই ভাস্কর্য তার জন্য যথার্থ সম্মান।’


মূর্তিটির প্রধান শিল্পী মন্টি পল জানান, মাত্র ৪০ দিনে তৈরি হয়েছে এই বিশাল ভাস্কর্য। তার ভাষায়, “মেসির ভাস্কর্য তৈরি করা গর্বের ব্যাপার। এটি আমার নির্মিত সবচেয়ে উঁচু ভাস্কর্য।”


আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসির এই সফরে আরও রয়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খান ও ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সঙ্গে সাক্ষাৎ। কলকাতায় একটি সংক্ষিপ্ত প্রীতি ম্যাচও খেলবেন তিনি।


ভারত সফরকে সম্মান মনে করছেন মেসি। তিনি বলেন, ‘ভারত আমার কাছে বিশেষ একটি দেশ। ১৪ বছর আগে এখানে যে ভালোবাসা পেয়েছিলাম, তা আজও মনে আছে। এখানে নতুন প্রজন্মের ভক্তদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি।’


কলকাতা সফর শেষে মুম্বাই, হায়দরাবাদ ও দিল্লি ভ্রমণ করবেন মেসি। হায়দরাবাদে তার সম্মানে একটি কনসার্টও আয়োজন করা হয়েছে। রাজধানীতে থাকাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে।


ইন্টার মায়ামিকে এমএলএস শিরোপা জেতানোয় কয়েকদিন আগেই টানা দ্বিতীয়বারের মতো এমএলএসের বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন মেসি। আগামী জুন-জুলাইয়ে উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা রক্ষার মিশনেও নেতৃত্ব দেবেন তিনি।


ওআ/আপ্র/১০/১২/২০২৫





সংশ্লিষ্ট খবর

সহজ জয়ে আলজেরিয়াকে বিদায়, শেষ ষোলোয় সুইজারল্যান্ড
০৩ জুলাই ২০২৬

সহজ জয়ে আলজেরিয়াকে বিদায়, শেষ ষোলোয় সুইজারল্যান্ড

দুই অর্ধে দুই গোল, আর তাতেই বিশ্বকাপ থেকে ছিটকে গেল আলজেরিয়া। আফ্রিকান দলটিকে ২–০ গোলে হারিয়ে অনায়াস...

রেকর্ড গড়া ম্যাচে ইতিহাস লিখলেন রোনালদো
০৩ জুলাই ২০২৬

রেকর্ড গড়া ম্যাচে ইতিহাস লিখলেন রোনালদো

বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড ফুটবলার হিসেবে মাঠে নেমেই ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো...

অবিশ্বাস্য নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
০৩ জুলাই ২০২৬

অবিশ্বাস্য নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত নাটকীয়তার রেশ কাটেনি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গনসালো রামোসের গোলে এগি...

অবিশ্বাস্য দাপটে অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন
০৩ জুলাই ২০২৬

অবিশ্বাস্য দাপটে অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন

শুরু থেকে শেষ পর্যন্ত ছিল স্পেনের একচ্ছত্র আধিপত্য। আক্রমণের পর আক্রমণে অস্ট্রিয়ার রক্ষণকে ব্যতিব্যস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই