গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৪ জুন ২০২৬

মেনু

রাজা ফিরলেন সিংহাসনে

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২১:২৩ এএম ২০২৬
রাজা ফিরলেন সিংহাসনে
ছবি

ছবি সংগৃহীত

টি-টোয়েন্টি অলরাউন্ডারদের শীর্ষস্থান নিয়ে দুইজনের লড়াইটা চলছে অনেকদিন ধরে। সেই ধারাবাহিকতায় এবার পাকিস্তানের সাইম আইয়ুবকে পেছনে ফেলে চূড়ায় জায়গা করে নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। পুরুষ ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করেছে আইসিসি। 

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সবশেষ দুই ম্যাচের পারফরম্যান্সে সিংহাসন পুনরুদ্ধার করেছেন রাজা। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে ২৯৪ রেটিং পয়েন্ট এক ধাপ এগোনো রাজার। খুব একটা পিছিয়ে নেই সাইম। দুইয়ে নেমে যাওয়া এই ক্রিকেটারের রেটিং পয়েন্ট ২৮১। সাইমকে পেছনে ফেলেই প্রথমবারের মতো টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিং শীর্ষে উঠেছিলেন রাজা। পরে বিশ্বকাপের আগে তাকে সরিয়ে শীর্ষে ওঠেন সাইম। 

আসর শুরু হতেই সাইমকে পেছনে ফেলে চূড়ায় ফেরেন রাজা। পরে আবার সাইমের কাছেই শীর্ষস্থান তিনি। পালাবদলে এবার অভিজ্ঞ অলরাউন্ডার আবার ফিরলেন শীর্ষে। গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে হারানোর পথে ৪৫ রান করেন রাজা। ওই ম্যাচের মতো সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও উইকেট পাননি তিনি। ক্যারিবিয়ানদের সঙ্গে করেন ২৭ রান।


এই পারফরম্যান্সে এই সংস্করণের ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন রাজা। তিন ধাপ এগিয়ে যৌথভাবে ৫৯তম স্থানে আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে আগের মতোই সবার উপরে ভারতের আভিশেক শার্মা। যথারীতি দুইয়ে ইংল্যান্ডের ফিল সল্ট। দুর্দান্ত ছন্দে থাকা পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান দুই ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা তিন নম্বরে উঠে এসেছেন। সেরা দশে আছে উল্লেখযোগ্য আরও কিছু পরিবর্তন।

তিন ধাপ এগিয়ে এখন পাঁচ নম্বরে ভারতের ইশান কিষান। আর ১০ ধাপ উন্নতি করে নবম স্থানে দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুকেরও অগ্রগতি ১০ ধাপ, আছেন ১৮তম স্থানে। ভারতের শিভাম দুবে ১৩ ধাপ এগিয়ে এখন ২৮ নম্বরে। 

জিম্বাবুয়ের বিপক্ষে ফিফটি করা শিমরন হেটমায়ার ও রভম্যান পাওয়েলের উন্নতি হয়েছে। পাঁচ ধাপ এগিয়ে ৪০ নম্বরে পাওয়েল, আর ১৬ ধাপ এগিয়ে ৪২তম স্থানে হেটমায়ার।


দক্ষিণ আফ্রিকার ট্রিস্টান স্টাবস ও ডেভিড মিলার, ইংল্যান্ডের উইল জ্যাকস, ওয়েস্ট ইন্ডিজের শেরফেন রাদারফোর্ডও এগিয়েছেন তালিকায়। বোলারদের র‌্যাঙ্কিংয়ের প্রথম দুই স্থানেও আসেনি বদল। আগের মতোই শীর্ষে ভারতীয় স্পিনার ভারুন চক্রবর্তী ও দুইয়ে আফগানিস্তানের রাশিদ খান। বড় লাফ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার কর্বিন বশ। 

২১ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা তিনে এই পেসার। উল্লেখযোগ্য আরও কিছু পরিবর্তন আছে সেরা দশে। দুই ধাপ এগিয়ে অস্ট্রেলিয়ান লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা এখন ষষ্ঠ স্থানে। আর ২৩ ধাপ উন্নতি করে তার পরেই ওয়েস্ট ইন্ডিজ পেসার ম্যাথু ফোর্ড। ভারতের তারকা পেসার জাসপ্রিত বুমরাহ সাত ধাপ এগিয়ে অষ্টম স্থানে। 

 

বোলার তালিকায় আরও অগ্রগতি হয়েছে দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন (৮ ধাপ) ও জর্জ লিন্ডা (২৩ ধাপ), ওয়েস্ট ইন্ডিজের গুডাকেশ মোটি (১৭ ধাপ) ও শামার জোসেফ (১৮ ধাপ), ইংল্যান্ডের লিয়াম ডসন (২৩ ধাপ), অস্ট্রেলিয়ার জেভিয়ার বার্টলেট (১০ ধাপ), দুনিথ ওয়েলালাগে (২৩ ধাপ), পাকিস্তানের উসমান তারিক (৫৯ ধাপ) ও শাদাব খানের (১০ ধাপ)।

 

ডিসি/আপ্র/২৫/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

স্কটল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে প্রস্তুত নেইমার
২৩ জুন ২০২৬

স্কটল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে প্রস্তুত নেইমার

চোট কাটিয়ে পুরোদমে অনুশীলনে ফিরেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। টেকটিক্যাল সেশনেও অংশ নেওয়ায় উত্তর...

বজ্রঝড়ে ৪ ঘণ্টার ম্যাচে এমবাপের জোড়া গোল, নকআউটে ফ্রান্স
২৩ জুন ২০২৬

বজ্রঝড়ে ৪ ঘণ্টার ম্যাচে এমবাপের জোড়া গোল, নকআউটে ফ্রান্স

বজ্রঝড় ও প্রবল বৃষ্টির কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর অবশেষে শেষ হলো প্রায় চার ঘণ্টাব্যাপী এক ব্যতিক্...

আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
২৩ জুন ২০২৬

আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

অস্ট্রিয়ার বিপক্ষে জয় এবং জর্ডান–আলজেরিয়া ম্যাচের ফল মিলিয়ে গ্রুপ পর্ব শেষে শীর্ষস্থান নিশ্চিত করেছে...

সবাইকে ছাড়িয়ে ফুটবলের আক্ষরিক রাজা মেসি!
২৩ জুন ২০২৬

সবাইকে ছাড়িয়ে ফুটবলের আক্ষরিক রাজা মেসি!

ফুটবল ইতিহাসে শ্রেষ্ঠত্বের বিতর্ক কখনও থামে না। প্রজন্ম বদলায়, নায়ক বদলায়, পরিসংখ্যান বদলায়। কিন্তু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

সিলেটের ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রত্যাহারের প্রজ্ঞাপন বাতিল করে তাকে স্বপদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২১ জুন) বিকেলে সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকায় ‘সিলেটের সর্বস্তরের নাগরিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। আপনি কি মনে করেন এই মানববন্ধন ও দাবি সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 22 ঘন্টা আগে