গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

উইমেন’স এশিয়ান কাপ

অস্ট্রেলিয়ায় বড় মঞ্চে খেলার রোমাঞ্চ নিয়ে প্রস্তুতিতে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৩৬ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৫:১২ এএম ২০২৬
অস্ট্রেলিয়ায় বড় মঞ্চে খেলার রোমাঞ্চ নিয়ে প্রস্তুতিতে বাংলাদেশ
ছবি

ছবি সংগৃহীত

এক সপ্তাহেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়ায় প্রস্তুতি নিচ্ছেন প্রীতি-আফইদারা। দেশটির কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়াই মূল লক্ষ্য। এর মধ্েযই একটি প্রীতি ম্যাচ খেলেছে দল। 

সেখানে যে ভুল-ত্রুটিগুলো কোচের নজরে পড়েছে, সেগুলো নিয়ে কাজ চলছে আঁটঘাট বেঁধে। জুবিলি স্টেডিয়ামে শনিবারের অনুশীলনে এ দিকটায় বাড়তি গুরুত্ব দিয়েছেন পিটার জেমস বাটলার। মাঠের লড়াই শুরুর অবশ্য খুব দেরি নেই। 

মঙ্গলবার চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে উইমেন’স এশিয়ান কাপের গ্রুপ পর্বের পথচলা শুরু করবে বাংলাদেশ। প্রথমবারের মতো এশিয়ার নারী ফুটবল শ্রেষ্ঠত্বের মঞ্চে খেলার হাতছানিতে স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত খেলোয়াড়রা। অনুশীলনে ঘাম ঝরানোর পর দলের প্রতিনিধি হয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে আসা সুরভি আকন্দ প্রীতির কণ্ঠেও এর স্পষ্ট ফুটে উঠল। 

“যদি আমি খেলার সুযোগ পাই, আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। এই প্রথমবার বাংলাদেশ এত বড় একটা মঞ্চে আসছে, খেলবে, তো এটা ভালো লাগারই কথা। কাজ তো হচ্ছেই, সব দিক দিয়েই অনুশীলন সেশনে যা আমাদের ভুল-ত্রুটি হয় সেটা ধরিয়ে দেন আমাদের, তো ওইটা শুধরানোর চেষ্টা করি আমরা।”


এই ভালো লাগাটুকু মাঠের লড়াইয়ে অনুবাদ করতে মুখিয়ে মেয়েরা। প্রীতিও বললেন, সিডনি ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচের পরের অনুশীলনে খুটিয়ে খুটিয়ে তাদের চর্চা পরখ করছেন কোচ। “আলহামদুলিল্লাহ ভালো (প্রস্তুতি হচ্ছে), সবকিছু মিলিয়ে। এখানে আসার পর আমরা একটা প্র্যাকটিস ম্যাচ খেলছি, তো ওখানে যা ভুল-ত্রুটি হয়েছে, কোচ আমাদের সেটা নিয়ে দুটি ট্রেনিং সেশন করিয়েছেন, ওখানে শুধরাই দেওয়ার চেষ্টা করেছেন।” 

“ওই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে (১-১ ড্র হয়েছিল ম্যাচটি)। আমরা ভালো করেছি, ওরাও তো শক্তিশালী দল।” ফিজিও ইস্যুতে কিছুটা ছন্দপতনের কবলে পড়েছিল দল। নিয়মিত ফিজিও লাইজু ইয়াসমিন লিপা ব্যক্তিগত কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়ালে দায়িত্ব পড়েছিল জাকিয়া রহমানের কাঁধে। তিনিও এপেনডিসাইটিসে আক্রান্ত হওয়ায় কাজ চালিয়ে যেতে পারেননি। 

ফিজিও ছাড়াই অস্ট্রেলিয়া এসে ঝামেলায় পড়েছিল দল। এ নিয়ে খোদ বাফুফে সভাপতি তাবিথ আওয়ালও উষ্মা প্রকাশ করেছিলেন। অস্ট্রেলিয়ার স্থানীয় ফিজিও ইসনাদ জামকনকে দিয়ে সেই শূণ্যতা পূরণ করেছে বাংলাদেশ। নতুন ফিজিওর সাথে কাজ করতে সমস্যা হচ্ছে না বলে জানালেন প্রীতি। “মানিয়ে নিতে কোনো কষ্ট হচ্ছে না। 

এখানে হচ্ছে, আমাদের ফিজিও তো ছিলেন, তো উনি (জাকিয়া রহমান) অসুস্থ হয়ে গেছেন একটু, তো ওনার সার্জারি হয়েছে, তো সে জন্য আসতে পারেন নাই। তো এখানকার ফিজিও আলহামদুলিল্লাহ ভালো, সবাই মানিয়ে নিতে পারছি।”

 

ডিসি/ আপ্র/ ২৮/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হেক্সা মিশনে শতাব্দির সবচেয়ে অভিজ্ঞ বিশ্বকাপ দল পাচ্ছে ব্রাজিল
১৮ মে ২০২৬

হেক্সা মিশনে শতাব্দির সবচেয়ে অভিজ্ঞ বিশ্বকাপ দল পাচ্ছে ব্রাজিল

ব্রাজিলের হয়ে আসন্ন বিশ্বকাপ খেলার জন্য কোন ২৬ জন খেলোয়াড় যাবে, সেই ঘোষণা সোমবার রাতে  (বাংলাদে...

বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জে পাকিস্তান
১৮ মে ২০২৬

বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জে পাকিস্তান

লিটন দাসের সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিমের রেকর্ডগড়া শতকে ভর করে পাকিস্তানের সামনে পাহাড়...

দারুণ সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন মুশফিক
১৮ মে ২০২৬

দারুণ সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন মুশফিক

বাকি দুই ফরম্যাট থেকে অবসর নিলেও টেস্ট ক্রিকেটে খেলছেন মুশফিকুর রহিম। হয়তো তার সবচেয়ে পছন্দের এই লাল...

২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ
১৮ মে ২০২৬

২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে