গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির আচরণ দুঃখজনক: তামিম

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৭ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:৫০ এএম ২০২৬
ক্রিকেটারদের সঙ্গে বিসিবির আচরণ দুঃখজনক: তামিম
ছবি

ক্রিকেটার তামিম ইকবাল- ছবি সংগৃহীত

সর্বশেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‍নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ঘরোয়া লিগ বর্জন করেছে ঢাকার শীর্ষ ক্লাবগুলো। যার প্রভাব পড়েছে মাঠে। এ জন্যই প্রথম বিভাগ লিগ শুরু হতে দেরি হয়েছে।


তবে রোববার (১৪ ডিসেম্বর) থেকে ১২ দলের টুর্নামেন্ট শুরু হলেও ৪ ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ মাঠে গড়িয়েছে।


প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরুর আগেই আবার গতকাল ভিন্ন চিত্র দেখা গেছে বিসিবিতে। অংশ নেওয়া দলের প্রতিনিধিদের নিয়ে ট্রফি উন্মোচনের বিপরীতে লিগ বর্জন করা দলের খেলোয়াড়রা আন্দোলন করে।

মানববন্ধন করা ক্রিকেটারদের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ঢাকা লিগ বন্ধ কেন’, ‘সবাই মাঠে খেলতে চাই’, ও ‘৮৮০ জন ক্রিকেটারের ক্যারিয়ার কই’। বিসিবির গেটের বাইরে এভাবেই দীর্ঘ সময় আন্দোলন করে।


পরে অবশ্য বিসিবির তিন শীর্ষ কর্তার সঙ্গে আলোচনাতেও অংশ নেয় তারা।


সেই ঘটনা নিয়ে আজ অভিযোগ তুলেছেন তামিম ইকবাল। সাবেক অধিনায়কের দাবি, অনেক ক্রিকেটারকে মাঠের ভেতরে ঢুকতে দেয়নি বিসিবি। তিনি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় স্টেকহোল্ডার ক্রিকেটাররা।


অথচ গতকাল অনেক ক্রিকেটারকে মাঠে ঢুকতে দেওয়া হয়নি। বিভিন্ন ডিভিশনের অনেক ক্রিকেটার বিসিবিতে তাদের দাবি জানাতে গিয়েছিলেন, যেটি তাদের অধিকার, এবং যার যৌক্তিক কারণও আছে। অথচ সেই ক্রিকেটারদের গেটের বাইরে আটকে রাখা হয়েছিল।’

মানববন্ধন করা ক্রিকেটারদের প্রতিনিধিদলের সঙ্গে পরে বিসিবির আলোচনা হলেও এমন আচরণকে দুঃখজনক বলে জানিয়েছেন তামিম। সাবেক বাঁহাতি ওপেনার বলেছেন, ‘পরে যদিও একটি প্রতিনিধিদলকে ভেতরে নেওয়া হয়েছে, কিন্তু আরো অনেক ক্রিকেটারের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা দুঃখজনক। একজন ক্রিকেটার হিসেবে আমি এর প্রতিবাদ জানিয়ে রাখলাম।’


ওআ/আপ্র/১৪/১২/২০২৫



সংশ্লিষ্ট খবর

ব্যাটিং ধসের পর বোলিংয়ে লড়াইয়ে ফিরল বাংলাদেশ
২৯ অক্টোবর ২০২৬

ব্যাটিং ধসের পর বোলিংয়ে লড়াইয়ে ফিরল বাংলাদেশ

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তবে দিনের শেষ ভাগ...

গাজার শিশুদের জন্য ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ হামজার
২৯ অক্টোবর ২০২৬

গাজার শিশুদের জন্য ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ হামজার

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিধ্বস্ত শিশুদের সহায়তায় ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করেছেন বাংলাদেশি ব...

বিশাল জয়ের ম্যাচে কেইনকে গার্ড অব অনার বায়ার্নের
২৯ অক্টোবর ২০২৬

বিশাল জয়ের ম্যাচে কেইনকে গার্ড অব অনার বায়ার্নের

ক্যারিয়ারে প্রথমবার ব্যালন দ’র জয়ের পর হ্যারি কেইনকে বিশেষ সম্মান জানিয়েছে বায়ার্ন মিউনিখ। বুধবার জা...

ইরাকে কম্পাউন্ড নারী এককে সোনা জিতলেন বন্যা
২৯ অক্টোবর ২০২৬

ইরাকে কম্পাউন্ড নারী এককে সোনা জিতলেন বন্যা

ইরাকে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় ধাপে কম্পাউন্ড নারী এককে সোনা জিতেছেন বাংল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে