গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৪ জুলাই ২০২৬

মেনু

দেশে ফিরতে বিমানে চড়েছেন মুশফিকুর রহিম

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ০২ মার্চ ২০২৬ | আপডেট: ২৩:৫৪ এএম ২০২৬
দেশে ফিরতে বিমানে চড়েছেন মুশফিকুর রহিম
ছবি

ছবি সংগৃহীত

পবিত্র উমরাহ পালন শেষে অবশেষে দেশে ফেরার স্বস্তির খবর দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। সৌদি আরব থেকে দেশে ফেরার পথে আকাশপথ বন্ধ হয়ে পড়ায় তিনি জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছিলেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেশে ফেরার কথা থাকলেও ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় জটিলতা তৈরি হয়। উমরাহ শেষ করে দুবাই হয়ে দেশে ফেরার পরিকল্পনা থাকলেও দুবাই পৌঁছানোর পর ফ্লাইটটি আবার সৌদি আরবের জেদ্দায় ফেরত পাঠানো হয়। ফলে সৌদিতেই অবস্থান করতে হয় মুশফিককে।

রোববার(১ মার্চ) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মুশফিক জানান, তিনি দেশে ফেরার বিমানে উঠেছেন। পোস্টে তিনি লেখেন,  আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নিরাপদে বিমানে চড়েছি। ইনশাআল্লাহ আগামীকাল (২ মার্চ) সকালে ঢাকায় নামব। ধন্যবাদ তাদেরকে যারা গত ২৪ ঘণ্টায় আমার সাথে অনবরত যোগাযোগ করেছেন এবং অনেক দোয়া পাঠিয়েছেন। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিন।

এর আগে, মুশফিকের দেশে ফেরা নিয়ে শঙ্কা তৈরি হলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গণমাধ্যমকে জানান, বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে মনিটর করছেন। তিনি বলেন, মুশফিকের সঙ্গে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর সঙ্গেও যোগাযোগ রাখা হয়েছে। আশা করা হচ্ছিল, সোমবার (২ মার্চ) সকালেই একটি ফিরতি ফ্লাইটে দেশে ফিরতে পারবেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

এসি/আপ্র/০২/০৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ব্রাজিল আর্জেন্টিনা দূতের শান্তির বার্তা ঢাকায়
০৩ জুলাই ২০২৬

ব্রাজিল আর্জেন্টিনা দূতের শান্তির বার্তা ঢাকায়

বিশ্বকাপ উন্মাদনার মধ্যে পুরো বাংলাদেশ যখন ব্রাজিল ও আর্জেন্টিনা দুই শিবিরে বিভক্ত এবং সামাজিক যোগায...

সহজ জয়ে আলজেরিয়াকে বিদায়, শেষ ষোলোয় সুইজারল্যান্ড
০৩ জুলাই ২০২৬

সহজ জয়ে আলজেরিয়াকে বিদায়, শেষ ষোলোয় সুইজারল্যান্ড

দুই অর্ধে দুই গোল, আর তাতেই বিশ্বকাপ থেকে ছিটকে গেল আলজেরিয়া। আফ্রিকান দলটিকে ২–০ গোলে হারিয়ে অনায়াস...

রেকর্ড গড়া ম্যাচে ইতিহাস লিখলেন রোনালদো
০৩ জুলাই ২০২৬

রেকর্ড গড়া ম্যাচে ইতিহাস লিখলেন রোনালদো

বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড ফুটবলার হিসেবে মাঠে নেমেই ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো...

অবিশ্বাস্য নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
০৩ জুলাই ২০২৬

অবিশ্বাস্য নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত নাটকীয়তার রেশ কাটেনি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গনসালো রামোসের গোলে এগি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই