গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টানা দুবার টি–টুয়েন্টি চ্যাম্পিয়নের ইতিহাস গড়লো ভারত

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০১:০৯ পিএম, ০৯ মার্চ ২০২৬ | আপডেট: ২২:০৫ এএম ২০২৬
টানা দুবার টি–টুয়েন্টি চ্যাম্পিয়নের ইতিহাস গড়লো ভারত
ছবি

টানা দুবার টি–টুয়েন্টি চ্যাম্পিয়নের ইতিহাস গড়লো ভারত

আগে ব্যাট করে ভারত ৫ উইকেটে ২৫৫ তোলার পর অনেকেই ধরে নিয়েছিলেন, এই শিরোপাও ভারতের। একটু দ্বিধা ছিল কারণ নিউজিল্যান্ড টপ অর্ডার বিস্ফোরক। কিন্তু কে জানে, ফাইনাল ম্যাচের চাপেই সম্ভবত হুড়মুড় করে ভেঙে পড়ল নিউজিল্যান্ডের ইনিংস।

প্রথম দল হিসেবে টানা দুবার টি–টুয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত। প্রথম স্বাগতিক দল হিসেবে জিতল বিশ্বকাপের শিরোপাও। প্রথম দল হিসেবে তিনবার এই বিশ্বকাপের শিরোপাও জিতল সূর্যকুমার যাদবের দল।

ভারতের জয় টের পেয়েই সম্ভবত কিছু দর্শক বাড়ি ফিরেছেন। তবু প্রায় ৮৬ হাজার দর্শকের গর্জনে কেঁপেছে নরেন্দ্র মোদি স্টেডিয়াম। আর কেঁপেছে নিউজিল্যান্ডের ব্যাটিং।

তৃতীয় ওভারে ফিন অ্যালেন আউট হওয়ার পর থেকেই মূলত জয়ের পথ থেকে ছিটকে পড়ে নিউজিল্যান্ড। পাওয়ার প্লের ৬ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ছিল ৫২/৩।

১০ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৫ উইকেটে ৮৮। এরপর আসলে এই ম্যাচে আর কিছু ছিল না।

ওপেনার টিম সাইফার্ট করেন ২৬ বলে ৫২। স্যান্টনার করেন ৪৩ রান। বুমরা নেন ৪ উইকেট।

টি–টুয়েন্টি বিশ্বকাপ ফাইনালে এ নিয়ে দ্বিতীয়বার হারল নিউজিল্যান্ড।

বুমরা ও বরুণ সমান ১৪টি করে উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি।

জয়ের পর ম্যাচসেরার পুরস্কার হাতে বুমরা বলেন, ‘নিজেকে বিশেষ কিছু মনে হচ্ছে। কারণ এর আগে ঘরের মাঠে একটি ফাইনাল খেলে জিততে পারিনি। আজ জিতলাম। উইকেট ফ্লাট ছিল, নিজের সব অভিজ্ঞতা ঢেলে দিয়েছি।’

সংক্ষিপ্ত স্কোর: ভারত: ২০ ওভারে ২৫৫/৫ (স্যামসন ৮৯, ঈশান ৫৪, অভিষেক ৫২, শিবম ২৬*, পান্ডিয়া ১৮; নিশাম ৩/৪৬, রবীন্দ্র ১/৩২, হেনরি ১/৪৯)।

নিউজিল্যান্ড: ১৯ ওভারে ১৫৯ (সাইফার্ট ৫২, স্যান্টনার ৪৩, মিচেল ১৭; বুমরা ৪/১৫, অক্ষর ৩/২৭, পান্ডিয়া ১/৩৬)।

ফল: ভারত ৯৬ রানে জয়ী।

ম্যাচসেরা: যশপ্রীত বুমরা।

সিরিজসেরা: সঞ্জু স্যামসন।

সানা/আপ্র/৯/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই