গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাংলাদেশ ১৩০ রানেই গুটিয়ে দিলো নেপালের যুবাদের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৩ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৪:৪৯ এএম ২০২৬
বাংলাদেশ ১৩০ রানেই গুটিয়ে দিলো নেপালের যুবাদের
ছবি

ছবি সংগৃহীত

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম। সেই সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন দলের বোলাররা। মাত্র ১৩০ রানেই গুটিয়ে দিয়েছে নেপাল যুবাদের। অধিনায়ক নিজেও ২ উইকেট নিয়ে রেখেছেন বল হাতে দারুণ ভূমিকা।


সোমবার (১৫ ডিসেম্বর) দুবাইয়ের সেভেনস স্টেডিয়ামে আগে ব্যাটিং করে শুরুটা খারাপ করেনি নেপাল। ৪০ রানের উদ্বোধনী জুটি গড়েন সাহিল প্যাটেল ও নিরাজ কুমার। প্যাটেলের (১৮) বিদায়ে সেই জুটি ভাঙেন সাদ ইসলাম।


এরপর ৫৪ থেকে ৬১ রানের মধ্যে সাজঘরে ফেরেন বংশ ছেত্রি (৪), নিরাজ কুমার (১৪), নিশ্চল শেত্রি (০) ও কিরবিন শ্রেষ্ঠ (৫)। ৪০ রানে প্রথম উইকেট হারানোর পর সেখান থেকে ৬১ রানে পরিণত হয় ৫ উইকেটে। সাদের পর ৩টি নেন সবুজ ও একটি আল-আমিন।


এরপর সাদ আরো একটি উইকেট নেন আশোক ধামিকে (৫) ফিরিয়ে। ৮১ রানে নেপাল হারায় ৬ উইকেট। আশিষ লুহার ইনিংস মেরামতের চেষ্টা করলেও দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করে সাজঘরে ফেরেন বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিমের বলে। এরপর যুবরাজ খাত্রি ৬ রানে বিদায় নেন শাহরিয়ার বলে বোল্ড হয়ে। ৮ উইকেটে ১২৮ রান তখন নেপালের বোর্ডে


সর্বোচ্চ ৩০ রান করা অভিষেক তিওয়ারিকে তুলে নেন আজিজুল ১২৮ রানেই। ফলে পতন হয় ৯ উইকেটের। ৬ বল খেলে রানের খাতা খুলতে না পারা বিপিন শর্মা শাহরিয়ারের বলে আউট হলে ১৩০ রানে থেমে যায় নেপালের ইনিংস।


বাংলাদেশের হয়ে সবুজ সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন। সাদ, আজিজুল ও শাহরিয়ার নেন সমান ২টি করে উইকেট। ১টি উইকেট পেয়েছেন আল-আমিন।


এসি/আপ্র/১৫/১২/২০২৫


সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই