গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

পাকিস্তান সিরিজে যেসব প্রাপ্তি দেখছেন বাংলাদেশ অধিনায়ক

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৪ পিএম, ১৬ মার্চ ২০২৬ | আপডেট: ০৭:২৩ এএম ২০২৬
পাকিস্তান সিরিজে যেসব প্রাপ্তি দেখছেন বাংলাদেশ অধিনায়ক
ছবি

ছবি সংগৃহীত

আগামী ওয়ানডে বিশ্বকাপ সরাসরি খেলার জন্য বাংলাদেশের সামনে এখন প্রত্যেক সিরিজই সমান গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ঘরের মাঠে সিরিজগুলো জয় নিশ্চিত করার কোনো বিকল্প নেই।

 সেই মিশনে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে শুরুটা ভালো করেছে টাইগাররা। এই সিরিজে শুধু ট্রফি নয় অধিনায়ক মেহেদী হাসান মিরাজের চোখে প্রাপ্তি আছে আরও। 

এবারের সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে স্রেফ উড়িয়ে দেয় বাংলাদেশ। তবে পরের ম্যাচেই তাদের বাস্তবতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় পাকিস্তান। কিন্তু শেষ ম্যাচের রোমাঞ্চকর লড়াই জিতে সিরিজ ঠিকই নিজেদের করে নেয় টাইগাররা।


সিরিজ শেষে সংবাদ সম্মেলনে এই সিরিজের প্রাপ্তির প্রশ্নে মিরাজ বলেন, ‘সবমিলিয়ে সবাই দল হিসবে খেলেছে। আমার কাছে মনে হয় নাহিদ রানা খুবই ভালো বোলিং করেছে। কারণ ও দেখেন লাস্ট সিরিজে দলে ছিল না। 

 

দলে ফিরে দারুণ কামব্যাক করেছে। ভালো করেছে এবং ফার্স্ট ম্যাচে ফার্স্ট ফাইভ উইকেট পেয়েছে এবং তাসকিনও অনেক ভালো বোলিং করেছে, মোস্তাফিজও। 

আমার কাছে মনে হয় যে বোলাররা তাদের দায়িত্ব খুব ভালোভাবে পালনন করেছে।প্রথম ম্যাচে আমরা ওদেরকে ১১৪ রানে অল আউট করেছি। দ্বিতীয় ম্যাচে আমরা হয়তো প্রথম ১০-১২ ওভার আমরা ভালো করতে পারিনি কিন্তু আমরা ভালোভাবেই কামব্যাক করেছি। 

শেষের দিকে আমরা কিন্তু ওদেরকে প্রায় ৪০ রানের ভিতরে ছয় উইকেটের মানে আমরা নিয়েছি।’ তবে কিছু ঘাটতিও চোখে পড়েছে মিরাজের। ব্যাটারদের আরও দায়িত্ব নেওয়ার তাগিদ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক, ‘হ্যাঁ তারপরও আমাদের কিছু জায়গায় ঘাটতি আছে। ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। 

 

আমার কাছে মনে হয় যে আমরা যদি ট্রু উইকেটে খেলি ব্যাটসম্যানরা অনেক আত্মবিশ্বাস পাবে। আমরা যে পাকিস্তান সিরিজ খেলেছি আমরা কিন্তু ট্রু উইকেটে খেলেছি এবং ব্যাটসম্যানরা এখানে রান পেয়েছে। সো আমরা ওইভাবেই প্ল্যানিং করছি।’

 

ডিসি/আপ্র/১৬/০৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ব্রাজিল আর্জেন্টিনা দূতের শান্তির বার্তা ঢাকায়
০৩ জুলাই ২০২৬

ব্রাজিল আর্জেন্টিনা দূতের শান্তির বার্তা ঢাকায়

বিশ্বকাপ উন্মাদনার মধ্যে পুরো বাংলাদেশ যখন ব্রাজিল ও আর্জেন্টিনা দুই শিবিরে বিভক্ত এবং সামাজিক যোগায...

সহজ জয়ে আলজেরিয়াকে বিদায়, শেষ ষোলোয় সুইজারল্যান্ড
০৩ জুলাই ২০২৬

সহজ জয়ে আলজেরিয়াকে বিদায়, শেষ ষোলোয় সুইজারল্যান্ড

দুই অর্ধে দুই গোল, আর তাতেই বিশ্বকাপ থেকে ছিটকে গেল আলজেরিয়া। আফ্রিকান দলটিকে ২–০ গোলে হারিয়ে অনায়াস...

রেকর্ড গড়া ম্যাচে ইতিহাস লিখলেন রোনালদো
০৩ জুলাই ২০২৬

রেকর্ড গড়া ম্যাচে ইতিহাস লিখলেন রোনালদো

বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড ফুটবলার হিসেবে মাঠে নেমেই ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো...

অবিশ্বাস্য নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
০৩ জুলাই ২০২৬

অবিশ্বাস্য নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত নাটকীয়তার রেশ কাটেনি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গনসালো রামোসের গোলে এগি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই