গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

মধ্যপ্রাচ্যে খেলাধুলায় ‘লাল বাত্তি’

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:০৫ পিএম, ১৬ মার্চ ২০২৬ | আপডেট: ১১:৪৬ এএম ২০২৬
মধ্যপ্রাচ্যে খেলাধুলায় ‘লাল বাত্তি’
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং যুদ্ধের প্রভাব এবার সরাসরি আছড়ে পড়েছে ক্রীড়াবিশ্বে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঝুঁকি এবং বিমান চলাচলে বিঘ্ন ঘটায় একের পর এক আন্তর্জাতিক টুর্নামেন্ট স্থগিত ও বাতিল ঘোষণা করা হচ্ছে। 

যার ফলে কোটি কোটি ডলারের লোকসান ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার মুখে পড়েছে বৈশ্বিক ক্রীড়া সংস্থাগুলো। 

 

আসন্ন এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া ফর্মুলা ওয়ানের বাহরাইন এবং সৌদি আরব গ্র্যান্ড প্রিক্স বাতিল করা হয়েছে। মোটোজিপি’র কাতার গ্র্যান্ড প্রিক্স পিছিয়ে আগামী নভেম্বরে নেওয়া হয়েছে। 

এর প্রভাবে পর্তুগিজ গ্র্যান্ড প্রিক্স এবং ভ্যালেন্সিয়া ফাইনালের সূচিতেও পরিবর্তন এসেছে। এছাড়া কাতারেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার মধ্যকার বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’ ম্যাচটি, যা ইতিমধ্যে বাতিল করা হয়েছে।

 ইরানের ফুটবল দল আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন, নিরাপত্তা ঝুঁকির কারণে ইরানি দলের এই টুর্নামেন্টে থাকা ‘সমীচীন নয়’। 

এদিকে ২০২৬ শীতকালীন প্যারা অলিম্পিকেও অংশ নিচ্ছে না ইরান। অন্যদিকে, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ স্থগিত করেছে এএফসি। 

দুবাইসহ মধ্যপ্রাচ্যের প্রধান ট্রানজিট হাবগুলোতে হাজার হাজার ফ্লাইট বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন অ্যাথলেটরা। ভারতের ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু দুবাই বিমানবন্দরে কয়েক দিন আটকে থাকার পর অল ইংল্যান্ড ওপেন থেকে নাম প্রত্যাহার করে দেশে ফিরেছেন।


টেনিস তারকা দানিল মেদভেদেভ ও আন্দ্রে রুবলেভও দুবাই থেকে ক্যালিফোর্নিয়া যাওয়ার পথে ব্যাপক ঝক্কির মুখে পড়েন। এছাড়া মার্কিন হকি দল মিশরে অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাইপর্ব থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। 

জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানোয় ইরানে ‘যুদ্ধাপরাধী’ তকমা পাওয়ার ভয়ে অস্ট্রেলিয়ার কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ইরানের পাঁচ নারী ফুটবলার। অস্ট্রেলিয়া ইতিমধ্যে তাদের মানবিক ভিসা প্রদান করেছে। 

তবে তাদের মধ্যে তিন জনই ভিসা প্রত্যাখ্যান করে ইরানে ফিরে গেছেন বলে জানা গেছে। ইরান ও বাহরাইনে বর্তমানে সব ধরনের ঘরোয়া খেলাধুলা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। 

কাতার লিগ পুনরায় শুরু হলেও আল সাদ কোচ রবার্তো মানচিনি যাতায়াত বিড়ম্বনার কারণে এখনো কাতারে ফিরতে পারেননি। 

 

আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজটিও স্থগিত করা হয়েছে।

 

ডিসি/আপ্র/১৬/০৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ব্রাজিল আর্জেন্টিনা দূতের শান্তির বার্তা ঢাকায়
০৩ জুলাই ২০২৬

ব্রাজিল আর্জেন্টিনা দূতের শান্তির বার্তা ঢাকায়

বিশ্বকাপ উন্মাদনার মধ্যে পুরো বাংলাদেশ যখন ব্রাজিল ও আর্জেন্টিনা দুই শিবিরে বিভক্ত এবং সামাজিক যোগায...

সহজ জয়ে আলজেরিয়াকে বিদায়, শেষ ষোলোয় সুইজারল্যান্ড
০৩ জুলাই ২০২৬

সহজ জয়ে আলজেরিয়াকে বিদায়, শেষ ষোলোয় সুইজারল্যান্ড

দুই অর্ধে দুই গোল, আর তাতেই বিশ্বকাপ থেকে ছিটকে গেল আলজেরিয়া। আফ্রিকান দলটিকে ২–০ গোলে হারিয়ে অনায়াস...

রেকর্ড গড়া ম্যাচে ইতিহাস লিখলেন রোনালদো
০৩ জুলাই ২০২৬

রেকর্ড গড়া ম্যাচে ইতিহাস লিখলেন রোনালদো

বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড ফুটবলার হিসেবে মাঠে নেমেই ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো...

অবিশ্বাস্য নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
০৩ জুলাই ২০২৬

অবিশ্বাস্য নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত নাটকীয়তার রেশ কাটেনি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গনসালো রামোসের গোলে এগি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই