গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাংলাদেশের বিশ্বকাপ না খেলার বিষয়টি তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৯ পিএম, ১৭ মার্চ ২০২৬ | আপডেট: ১৫:১৭ এএম ২০২৬
বাংলাদেশের বিশ্বকাপ না খেলার বিষয়টি তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়
ছবি

ছবি সংগৃহীত

উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার ঘোষণা দেয় বিসিবি। আইসিসির কাছে চিঠিতে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরের আবেদনও করা হয়। 

তবে নানা আলোচনার পর আইসিসি জানিয়ে দেয়, বিশ্বকাপ খেলতে হলে ভারতেই খেলতে হবে। শেষ পর্যন্ত বিসিবি অনড় থাকায় বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে আইসিসি। 

১৯৯৯ সালের পর প্রথমবার কোনো বৈশ্বিক আসর মিস করার সেই ঘটনাটি এবার তদন্তের আওতায় নিয়ে আসছে সরকার। কেন বাংলাদেশ এই টুর্নামেন্টে অংশ নিতে পারলো না, তার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করবে ক্রীড়া মন্ত্রণালয়। 

 

মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ এমনিতেই নড়বড়ে অবস্থায় আছে। গত অক্টোবরে হওয়া নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে সব ধরণের লিগ বর্জন করছে ঢাকার শীর্ষ ক্লাব সংগঠকরা। 

এরই মধ্যে নির্বাচনে অনিয়মের অভিযোগে জাতীয় ক্রীড়া পরিষদে চিঠিও দিয়েছেন তারা। সেই চিঠি পাওয়ার পর তদন্ত কমিটি গঠন করেছে ক্রীড়া পরিষদ। এরপর আবার ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলের করে দেওয়া এই কমিটি নিয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে বিসিবি।


এর পরদিনই বিশ্বকাপে না খেলার বিষয়ে অনুসন্ধানের ঘোষণা দিলেন আমিনুল হক। মিরপুরের বাংলা স্কুলে গিয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা কিছুদিন আগে দেখেছি যে বিশ্বকাপ হয়েছে, কিন্তু আমাদের ক্রীড়া কূটনীতির অভাবে আমরা সেই বিশ্বকাপটি খেলতে যেতে পারিনি। কিন্তু কেন এটি হয়েছে সেটিও আসলে তদন্ত করে দেখার বিষয় রয়েছে। 

আমি আশা করি যে, এই বিষয়গুলো নিয়েও আমি একটি তদন্ত কমিটি গঠন করব। কেন আমরা বিশ্বকাপ খেলতে গেলাম না, আমাদের কোথায় সমস্যা ছিল বা কেন আমাদের ক্রীড়া কূটনীতির অভাব ছিল, সেই বিষয়গুলো আমরা তদন্ত কমিটি দেখবে। পরবর্তীতে এগুলো প্রতিবেদন আকারে ক্রিকেট বোর্ড এবং যারা এটার সঙ্গে জড়িত ছিলেন, তাদের কাছ থেকে আমি অবশ্যই চাইব।’


তখনকার ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশের বিশ্বকাপ না খেলার বিষয়ে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিলেন। এমনকি তিনি তখন নিয়মিত গণমাধ্যমে কথা বলতেন ও ফেসবুক পোস্টে সিদ্ধান্ত দিতেন। আইসিসিকে ভেন্যু বদলের জন্য বলা হলেও তারা বিশ্বকাপ শুরু আগে অল্প কয়দিনে লজিস্টিক সমস্যা দেখিয়ে রাজি হয়নি। 

তবে আইসিসির প্রতিনিধিরা বাংলাদেশে এসে বিসিবির সঙ্গে সভাও করেছেন। যদিও বিসিবি শুরুর দিনের অবস্থানেই অনড় ছিল। বোর্ডের সিদ্ধান্ত কেবল ক্রিকেটারদের পরে জানানো হয়েছে। এ নিয়ে ক্রিকেটারদের মধ্যেও ক্ষোভ বিরাজ করছিল।

 


ডিসি/আপ্র/১৭/০৩/২০২৬

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই