গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পিএসএলে অস্ট্রেলিয়ানদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় যা বলছে পিসিবি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:০০ পিএম, ১৮ মার্চ ২০২৬ | আপডেট: ২২:১৪ এএম ২০২৬
পিএসএলে অস্ট্রেলিয়ানদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় যা বলছে পিসিবি
ছবি

ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সংঘাত ও পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে অস্থিরতার কারণে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার খবর বেরিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে। তবে সেরকম কোনো অনিশ্চয়তা নেই জানিয়ে খবরটি উড়িয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


এবারের পিএসএলে স্টিভেন স্মিথ, ডেভিন ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জ্যাম্পা, মার্নাস লাবুশেনের মতো তারকাসহ খেলার কথা আছে অ্যাশটন টার্নার, জশ ফিলিপি, পিটার সিডল, স্পেন্সার জনসনদের। তবে সেখানে সংশয়ের মেঘ জমে ওঠার কথা জানায় অস্ট্রেলিয়ার কিছু সংবাদমাধ্যম। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা ও হামলার কারণে ক্রিকেটাদের পাকিস্তানে যাওয়া অনিশ্চিত বলে জানানো হয় সেসব খবরে। 

তবে পিসিবির এক কর্মকর্তা ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বলেন, “ভ্রমণের সমস্ত ব্যবস্থা ও পরিকল্পনা সম্পন্ন হয়েছে এবং পিএসএল ১১-এর জন্য চুক্তিবদ্ধ হওয়া সব অস্ট্রেলিয়ান ক্রিকেটার আগামী সপ্তাহ থেকে আসতে শুরু করবে।”

 অস্ট্রেলিয়ান সরকার যদিও পিএসএল খেলতে তাদের ক্রিকেটারদের অনুমতি দিয়েছে, তবে কঠোর সতর্কও করে দেওয়া হয়েছে তাদেরকে। বিশেষ করে, সীমান্ত শহর পেশাওয়ার এড়িয়ে চলতে বলা হয়েছে। 

সেখানে অবশ্য ম্যাচ আছে মোটে একটি। প্রথমবারের মতো এবার ৬ দলের পরিবর্তে ৮ দল নিয়ে হচ্ছে পিএসএল। এবারের আসর শুরু আগামী ২৬ মার্চ।

 

ডিসি/আপ্র/১৮/০৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই