গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৯ মার্চ ২০২৬

মেনু

মুস্তাফিজকে ছাড়ার পর দুঃসংবাদ পিছু ছাড়ছে না কলকাতার

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩:১১ পিএম, ২২ মার্চ ২০২৬ | আপডেট: ১৭:৫৭ এএম ২০২৬
মুস্তাফিজকে ছাড়ার পর দুঃসংবাদ পিছু ছাড়ছে না কলকাতার
ছবি

ছবি সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বাংলাদেশি ক্রিকেটারের পথচলা নতুন নয়। মুস্তাফিজুর রহমানের আগে তাদের সঙ্গে সাকিব আল হাসান লম্বা সময় এবং মাশরাফি বিন মুর্তজা ও লিটন দাস কিছু সময়ের জন্য যুক্ত ছিলেন। 

অথচ ৮ আসরে ৫টি ভিন্ন দলের হয়ে খেলা মুস্তাফিজ কলকাতার সঙ্গে যাত্রাটাই শুরু করতে পারেননি। তাকে বাদ দেওয়ার ঘটনা নিয়ে কম জলঘোলা হয়নি।


বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ দামের রেকর্ড গড়ে প্রথমবার ৯.২ কোটি রুপিতে কলকাতায় নাম লিখিয়েছিলেন ফিজ। কিন্তু এরপর থেকেই ভারতে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো প্রতিবাদ জানাতে থাকে। তাদের ক্ষোভ থেকে রক্ষা পাননি খোদ ফ্র্যাঞ্চাইজি মালিক ও বলিউড বাদশাহ শাহরুখ খানও। 

শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশনা দিলে, সেটি অনুসরণ করে কলকাতা। যাকে কেন্দ্র করে একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে ব্যর্থ দেশটিতে গিয়ে পুরো দল নিয়ে যেতে আপত্তি জানানো বাংলাদেশের সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলা হয়নি।

এদিকে, আগামী ২৮ মার্চ থেকে পর্দা উঠবে ২০২৬ আইপিএলের। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে একের পর এক দুঃসংবাদ সঙ্গী হচ্ছে কলকাতার। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় পায়ের মাংসপেশির ইনজুরিতে পড়েছিলেন শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানা। 

মেগা টুর্নামেন্টটি থেকে ছিটকে পড়ার পর এখনও ফিট হয়ে উঠতে পারেননি এই তারকা। আইপিএলের শুরু থেকেই তাকে পাচ্ছে না কলকাতা। এপ্রিলের মাঝামাঝিতে ফিট হয়ে ওঠার পর খেলার মতো উপযুক্ত মনে হলেই কেবল পাথিরানা তাদের স্কোয়াডে যোগ দেবেন বলে জানিয়েছেন কলকাতার প্রধান কোচ অভিষেক নায়ার।


এ ছাড়া হাঁটুর ইনজুরি সারাতে সার্জারি করিয়েছেন কলকাতার আরেক ভারতীয় পেসার হার্ষিত রানা। এর আগে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচে চোটে পড়ার পর মূল টুর্নামেন্টে আর খেলা হয়নি। 

এবারের আইপিএলেও পুরো আসর থেকে এখনই ছিটকে না গেলেও, বড় অংশ মিস করতে পারেন রানা। ফলে তার শূন্যতা পূরণে বিকল্প কাউকে খোঁজারও ইঙ্গিত মিলেছে কলকাতা কোচের কথায়।

ইনজুরির তালিকায় সর্বশেষ নাম আকাশ দীপ। ডানহাতি এই ভারতীয় পেসারও এবার কলকাতার হয়ে খেলার কথা ছিল। কিন্তু পিঠের ইনজুরি থেকে তিনি নির্ধারিত সময়ে পুনর্বাসন শেষ করতে পারেননি। যে কারণে পুরো আইপিএল থেকেই ছিটকে গেছেন আকাশ। 

মাঠে ফিরতে তার আরও তিন মাস লাগবে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। ফলে তার ছিটকে পড়ার খবর নিশ্চিতভাবে কলকাতার পেস বিভাগে বড় ধাক্কা হিসেবে এসেছে। যদিও তিনি ফ্র্যাঞ্চাইজির বাইরে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।


অন্যদিকে, আইপিএলের ইতিহাসে বিদেশি ক্রিকেটারদের হিসেবে সর্বোচ্চ ২৫.২০ কোটি রুপিতে এবার ক্যামেরন গ্রিনকে কিনেছিলেন শাহরুখের দলটি। 

 

এই পেস অলরাউন্ডার মাঝে লম্বা সময় ইনজুরিতে থাকায় তাকে আইপিএল পুরো ৪ ওভার বোলিং করানো নিয়ে অনিশ্চয়তা রয়েছে। যদিও যেভাবে একের পর এক পেসার চোটে পড়ছেন, এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ান তারকা গ্রিনের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ। 

সে কারণে তিনি ৪ ওভারের কোটা পূর্ণ করতে না পারলে বা কেবল ২ ওভার করলে তার পারিশ্রমিক থেকে ২ কোটি রুপি কেটে নেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিন।

 

মুস্তাফিজের জায়গায় সম্প্রতি জিম্বাবুইয়ান পেসার ব্লেসিং মুজারাবানিকে দলে নিয়েছে কলকাতা। এ ছাড়া তাদের স্কোয়াডে আছেন– বৈভব অরোরা, উমরান মালিক ও কার্তিক তিয়াগির মতো তরুণ পেসাররা। 

 

আকাশ, রানা ও পাথিরানাদের শূন্যতা পূরণে কলকাতার স্কোয়াডে যুক্ত হতে পারেন নতুন কোনো পেসার। 

 

ডিসি/আপ্র/২২/০৩/২০২৬

সংশ্লিষ্ট খবর

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
২৯ মার্চ ২০২৬

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

সংসদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

থাইল্যান্ড ম্যাচের আগে ভুলগুলো শুধরে নিতে মনোযোগী আফঈদা-প্রীতিরা
২৯ মার্চ ২০২৬

থাইল্যান্ড ম্যাচের আগে ভুলগুলো শুধরে নিতে মনোযোগী আফঈদা-প্রীতিরা

প্রথম ম্যাচের প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ড বলে প্রস্তুতিতে আরও বেশি মনোযোগী আফঈদা-প্রীতিরা। মাঝে খে...

দেশে ফিরেই অফিস করছেন বুলবুল
২৯ মার্চ ২০২৬

দেশে ফিরেই অফিস করছেন বুলবুল

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ই...

দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল
২৯ মার্চ ২০২৬

দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

এবারের ঈদযাত্রাকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রীর এই দাবি ঠিক আছে বলে মনে করেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 5 ঘন্টা আগে