গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির বিশ্বরেকর্ড

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৯ পিএম, ২২ মার্চ ২০২৬ | আপডেট: ১৪:৫৬ এএম ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির বিশ্বরেকর্ড
ছবি

ছবি সংগৃহীত

মাত্র ১৫ বছর ২২৩ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন রুয়ান্ডার ফ্যানি উতাগুশিমানিন্দে। এর আগে তার চেয়ে কম বয়সে নারী-পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির নজির ছিল না। 

কেবল তাই নয়, অভিষেক ম্যাচ খেলতে নেমেই রুয়ান্ডার এই কিশোরী কয়েকটি ইতিহাস গড়েছেন।


এর আগে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে কারও সেঞ্চুরির কোনও কীর্তি ছিল না। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষিক্ত ব্যাটার হিসেবে সর্বোচ্চ ৯৬* রানের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার কারেন রোল্টনের। 

তাকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি প্রথম নারী ক্রিকেটার হিসেবে অভিষেক ম্যাচে ১১১ রান করলেন উতাগুশিমানিন্দে। নাইজেরিয়া আমন্ত্রণমূলক উইমেন্স টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তিনি এমন ঝড় তোলেন।

ঘানার বিপক্ষে ওপেনিংয়ে নেমে ৬৫ বলের ইনিংসে ১৭টি বাউন্ডারি মেরেছেন রুয়ান্ডার এই ব্যাটার। যাতে ভর করে তার দল ৩ উইকেটে ২১০ রানের বড় সংগ্রহ গড়ে। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৮৮ রান তুলতে সক্ষম হয় ঘানা। 

ফলে রুয়ান্ডা ১২২ রানের  জয় পায়। তাদের পক্ষে বোলার বেলিসে মুরেকাতেতে’র তিন উইকেট শিকার করেন। এ ছাড়া তিন ব্যাটার রানআউট হয় ঘানার।


এতদিন পুরুষ-নারী মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ড ছিল আয়ার‌ল্যান্ডের অ্যামি হান্টারের দখলে। নিজের ১৬তম জন্মদিনে ২০২১ সালে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ১২১ রানের ইনিংস খেলেছিলেন। তার সেই রেকর্ড কেড়ে নিলেন উতাগুশিমানিন্দে। 

মেয়েদের টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির আগের রেকর্ড ছিল উগান্ডার প্রসোকোভিয়া আলাকোর। ১৬ বছর ২৩৩ দিন বয়সে তিনি ২০১৯ সালে মালির বিপক্ষে ৭১ বলে ১১৬ রান করেন।


অন্যদিকে, ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করেছিলেন সাবেক পাকিস্তানি তারকা শহীদ আফ্রিদি। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৪০ বলে ১০২ রানের ইনিংস খেলেছেন ১৬ বছর ২১৭ দিন বয়সে। 

সেদিন মাত্র ৩৭ বলে ম্যাজিক ফিগার ছুঁয়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরিয়ান বনে গিয়েছিলেন। সেই রেকর্ড অক্ষুণ্ন ছিল দীর্ঘ সময়। 

 

ডিসি/আপ্র/২২/০৩/২০২৬

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই