গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মেনু

চেন্নাই সুপার কিংসের ‘হল অব ফেম’-এ রায়না ও হেইডেন

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:১৮ পিএম, ২৩ মার্চ ২০২৬ | আপডেট: ০৭:৫৩ এএম ২০২৬
চেন্নাই সুপার কিংসের ‘হল অব ফেম’-এ রায়না ও হেইডেন
ছবি

ছবি সংগৃহীত

আইসিসির ‘হল অব ফেম’ আছে, বিভিন্ন দেশের ও সংস্থারও আছে। এবার প্রথম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দল হিসেবে ‘হল অব ফেম’ চালু করল চেন্নাই সুপার কিংস।

 আইপিএলের সফলতম দলটির কিংবদন্তিদের তালিকায় প্রথম দুই সদস্য তাদের সাবেক দুই আগ্রাসী বাঁহাতি ব্যাটসম্যান সুরেশ রায়না ও ম্যাথু হেইডেন।

আইপিএলের নতুন মৌসুম শুরুর আগে চেন্নাইয়ে রোববার দারুণ এক মিলন মেলার আয়োজন করা হয় চেন্নাইয়ের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের নিয়ে। বর্তমান ও সাবেকদের প্রীতি ক্রিকেট লড়াই, এ আর রহমানের সুরের ইন্দ্রজালসহ নানা আয়োজন ছিল সেখানে। 

জমকালো সেই আয়োজনে আনুষ্ঠানিকভাবে ‘হল অব ফেম’-এ অন্তর্ভুক্ত করা হয় রায়না ও হেইডেনকে। আইপিএলের যৌথভাবে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ও রেকর্ড পাঁচবারের রানার্স আপ দল চেন্নাই। রেকর্ড ১২ বার তারা খেলেছে প্লে-অফে। সমর্থকদের আবেগ, ভালোবাসা ও নিবেদনের দিক থেকেও চেন্নাইকে মনে করা হয় চ্যাম্পিয়ন। এবার ‘হল অব ফেম’ চালু করেও তারা মেলে ধরল নিজেদের স্বাতন্ত্র।


এই উদ্যোগটি তাৎপর্যপূর্ণ, শুধু এই কারণে নয় যে এতে দলটির দুজন প্রভাববিস্তারি সাবেক ক্রিকেটারকে সম্মানিত করছে, বরং এই কারণেও যে, এই প্রথমবার ফ্র্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিকভাবে তাদের নিজস্ব ক্রিকেটীয় ইতিহাসকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে।  ‘হল অব ফেম’ চালুর ঘোষণায় সামাজিক মাধ্যমে রায়না ও হেইডেনকে নিয়ে সামাজিক মাধ্যমে চেন্নাই লিখেছে, “ঐতিহ্য শুরুর আগে… ছিলেন এই দুজন। আমাদের প্রথম হল অফ ফেম সদস্য: সুরেশ রায়না ও ম্যাথু হেইডেন।’

অনুষ্ঠানে দুজনের হাতেই তুলে দেওয়া হয় স্মারক। চেন্নাইয়ের ঐতিহ্যবাহী পোশাকে মঞ্চে উঠে তা গ্রহণ করেন হেইডেন। রায়না একসময় ছিলেন চেন্নাই সুপার কিংসের প্রতীক ও দলটির মুখ। আইপিএল ক্যারিয়ারে ১৩ মৌসুমের ১১টিতেই এই দলে খেলেছেন তিনি। স্রেফ এই দলের নিষেধাজ্ঞার দুই মৌসুমে তিনি খেলেছেন গুজরাট লায়ন্সে। ৫ হাজার ৫২৯ রান করে এখনও এই ফ্র্যাঞ্চাইজির সফলতম ব্যাটসম্যান তিনি। 

চেন্নাইয়ের পাঁচ আইপিএল শিরোপার প্রথম চারটিতেই ছিলেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে দলটির দুটি শিরোপাতেও তার ছিল বড় অবদান।


হেইডেন আইপিএলকে পেয়েছিলেন ক্যারিয়ারের একদম গোধূলি বেলায়। যে তিন মৌসুম তিনি এই লিগে খেলেছেন, প্রতিটিতেই ছিলেন চেন্নাইয়ে। ২০০৯ আইপিএলে প্রায় ১৪৫ স্ট্রাইক রেটে ৫৭২ রান করে আসরের সর্বোচ্চ রান স্কোরার ছিলেন এই অস্ট্রেলিয়ান। 

২০১০ আসরে চেন্নাইয়ের প্রথম আইপিএল শিরোপাজয়ী দলের সদস্য তিনি। আইপিএলে এই দলের হয়ে ৩২ ম্যাচে তার রান ১৩৭.৫১ স্ট্রাইক রেটে ১ হাজার ১০৭।

 

ডিসি/আপ্র/২৩/০৩/২০২৬

সংশ্লিষ্ট খবর

শন টেইট না থাকায় তাসকিন-মুস্তাফিজদের কোচ তালহা
০৪ জুন ২০২৬

শন টেইট না থাকায় তাসকিন-মুস্তাফিজদের কোচ তালহা

বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট আর বাংলাদেশের সঙ্গে কাজ করতে চান না বলে কয়েকদিন ধরে গুঞ্জন চলছে।&nb...

বিশ্বকাপ স্কোয়াডে সবচেয়ে বেশি খেলোয়াড় ম্যানচেস্টার সিটির
০৪ জুন ২০২৬

বিশ্বকাপ স্কোয়াডে সবচেয়ে বেশি খেলোয়াড় ম্যানচেস্টার সিটির

আর মাত্র সপ্তাহখানেক পরই ফিফা ফুটবল বিশ্বকাপ। অংশগ্রহণকারী ৪৮ দলের স্কোয়াড ঘোষণা হয়ে গেছে। দলগুলোও প...

বিশ্বকাপে পানির বোতল নিয়ে স্টেডিয়ামে ঢোকা যাবে না
০৪ জুন ২০২৬

বিশ্বকাপে পানির বোতল নিয়ে স্টেডিয়ামে ঢোকা যাবে না

বিশ্বকাপের খেলা দেখতে আসা দর্শকদের পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা জ...

নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ
০৩ জুন ২০২৬

নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়নশিপ

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই