গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আইপিএল নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪:২৭ পিএম, ২৮ মার্চ ২০২৬ | আপডেট: ২৩:৩০ এএম ২০২৬
আইপিএল নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচারে সরকারের আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা এখনো প্রত্যাহার করা না হলেও, কেবল অপারেটরদের মাধ্যমে স্টার স্পোর্টসে আইপিএল দেখানোয় আপাতত বাধা দেওয়া হবে না। ফলে আজ থেকে শুরু হওয়া এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ বাংলাদেশি দর্শকরা দেশীয় কোনো টেলিভিশন চ্যানেলে না দেখলেও স্টার স্পোর্টসের মাধ্যমে সরাসরি উপভোগ করতে পারবেন।

এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বর্তমানে দেশের বাইরে থাকায় সম্প্রচার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, তথ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি এখন দেশের বাইরে আছেন। যেহেতু বিষয়টা একটু অন্য রকম, তিনি ফিরলে আমরা একটা সিদ্ধান্ত জানিয়ে দেব।

অন্যদিকে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে-কে বলেন,খেলাধুলা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। ফলে বিষয়গুলো বাণিজ্যিকভাবেই আমরা দেখব। কোনো দেশি চ্যানেল যদি আইপিএল দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করে, আমরা ইতিবাচকভাবেই বিবেচনা করব।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, স্টার স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশে আইপিএল দেখানোর বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে মৌখিক আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত মন্তব্য করতে চাননি প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেন, এরই মধ্যে তথ্যমন্ত্রীর সঙ্গে আইপিএল সম্প্রচার নিয়ে আমার বেশ কিছু কথা হয়েছে। কিন্তু আমি এ নিয়ে এখনই কোনো মন্তব্য করতে পারছি না।

গত ৫ জানুয়ারি, বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারতীয় সরকারের হস্তক্ষেপের অভিযোগ তুলে দেশে এই টুর্নামেন্টের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেয় অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সেই প্রেক্ষাপটে দীর্ঘ অনিশ্চয়তার পর এবার অন্তত বিদেশি স্পোর্টস চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে আইপিএল দেখার পথ খুলে গেল বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা।

এসি/আপ্র/২৮/০৩/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই