গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এমবাপ্পের ম্যাজিকে ৫ গোলের ম্যাচ জিতলো রিয়াল

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:৩০ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২:২৬ এএম ২০২৬
এমবাপ্পের ম্যাজিকে ৫ গোলের ম্যাচ জিতলো রিয়াল
ছবি

ছবি সংগৃহীত

আগের দিন কোপা দেল রেতে বার্সেলোনা শেষ ষোল নিশ্চিত করেছিল। এবার আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদও সেই পথ অনুসরণ করলো। ৫ গোলের রোমাঞ্চকর ম্যাচ জিতে নিয়েছে জাবি আলোনসোর দল। কিলিয়ানো এমবাপ্পের জোড়ায় রিয়াল মাদ্রিদ ৩-২ গোলে হারিয়েছে তৃতীয় স্তরের দল তালাভেরাকে।


রিয়াল মাদ্রিদ এদিন একাদশে বেশ কিছু পরিবর্তন আনে। লা লিগায় আলাভেসের বিপক্ষে জয়ের ম্যাচের একাদশ থেকে ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো, জুড বেলিংহ্যাম ও অহেলিয়া চুয়ামেনিদের জায়গা হয় বেঞ্চে। মূল গোলকিপার থিবো কোতোর্য়া ছিলেন না। আন্দ্রি লুনিনকে দায়িত্ব দেন কোচ আলোনসো।


তাতে ম্যাচে আধিপত্য কমেনি রিয়ালের।


অধিকাংশ সময় বল দখলে রেখে বিরতির আগে দুই গোল করে চালকের আসনে বসে যায়। তৃতীয় স্তরের দলটির মাঠে ৪১মিনিটে প্রথম গোল আসে। এমবাপ্পের সফল স্পট কিকে এগিয়ে যায় রিয়াল। ডি-বক্সে তালাভেরার ফরোয়ার্ড মার্কোস মরেনোর হাতে বল লাগলে পেনাল্টিটি পায় সফরকারীরা।


চার মিনিট পর দ্বিতীয় গোলের দেখাও পেয়ে যায় তারা। এমবাপের শট ঠেকাতে গিয়ে আত্মঘাতী গোল করেন স্প্যানিশ ডিফেন্ডার ফরান্দো।


বিরতির পর শেষ দিকে এসে তালাভেরা জ্বলে উঠে। ম্যাচ জমিয়ে তোলার ইঙ্গিত দেয়।


৮০ মিনিটে ব্যবধান কমায় তালাভেরা। ডি-বক্সে বাঁ দিক থেকে জোরাল কোনাকুনি শটে জাল কাঁপান স্প্যানিশ ফরোয়ার্ড নাহুয়েল।


আট মিনিট পরেই অবশ্য আবার এগিয়ে যায় রিয়াল। ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে জাল কাঁপিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। চলতি মৌসুমে সব মিলিয়ে ফ্রান্সের তারকার ২৩ ম্যাচে গোল হলো ২৮টি। আর রিয়াল মাদ্রিদের জার্সিতে সব মিলিয়ে ৭২ গোল।


যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান আবার কমিয়ে আনে তালাভেরা। তবে গনসালোর গোলে ৩-২ ব্যবধান হলেও হার এড়ানো যায় নি।


আগামী শনিবার লা লিগায় ঘরের মাঠে রিয়াল মুখোমুখি হবে সেভিয়ার।


এসি/আপ্র/১৮/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই