গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আগে ক্রিকেটে ফেরা, পরে রাজনীতি করতে চান সাকিব

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৮:১১ পিএম, ০৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৫:১০ এএম ২০২৬
আগে ক্রিকেটে ফেরা, পরে রাজনীতি করতে চান সাকিব
ছবি

ছবি সংগৃহীত

সাকিব আল হাসানকে আবারো বাংলাদেশ জাতীয় দলে ফেরানোর বিষয়ে কাজ করছে বিসিবি। জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থানের পর সাকিবের নামে দেওয়া মামলাগুলো প্রত্যাহার কিংবা জামিন করিয়ে বিসিবিই চাচ্ছে সাকিব আল হাসানকে বাংলাদেশ জাতীয় দলে ফিরিয়ে আনতে। এ নিয়ে তারা এনএসসির কাছে কাগজ-পত্রও জমা দিয়েছে বলে খবর প্রকাশ হয়েছে।

এরই মধ্যে বাংলাদেশের একটি জাতীয় দৈনিকে সাকিব আল হাসানের সাক্ষাৎকার ছাপা হয়েছিল। যেখানে সাকিব রাজনীতি নিয়েও কথা বলেছেন। ২০২৪ এর নির্বাচনে সাকিব আল হাসান আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। জাতীয় পত্রিকার সঙ্গে ওই সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, তার দল রাজনীতিতে ফিরলে তিনিও রাজনীতিতে ফিরবেন।

এ নিয়ে সোমবার (৬ এপ্রিল) সারাদিন সোশ্যাল মিডিয়া তোলপাড়। তাকে যখন জাতীয় দলে ফেরানোর তোড়জোড় চলছে, তখন তার এ ধরনের মন্তব্য নিয়ে আলোচনা ওঠাটাই স্বাভাবিক। এরই পরিপ্রেক্ষিতে আজ রাত ১১টার কিছু আগে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্ট শেয়ার করেন সাকিব।

সেখানে তিনি জানান, এই মুহূর্তে ক্রিকেট ছাড়া কিছুই ভাবছেন না। বাংলাদেশ দলে ফিরতে মুখিয়ে আছেন। দলে ফিরে নিজেকে উজাড় করে দিতে এবং সুযোগ পেলে সেরা কিছু পারফরম্যান্স উপহার দিতে চান এক সময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডার।

ওই পোস্টের পরবর্তী অংশেই তিনি খেলা শেষে রাজনীতিতে জড়িত হওয়ার কথা জানান। তার দাবি, দেশের জন্য কিছু করতে হলে রাজনীতির মাধ্যমে সেটা সম্ভব হয়।

সাকিব আল হাসানের পোস্টটা হুবহু তুলে ধরা হলো, ‘আসসালামু আলাইকুম সবাইকে, সম্প্রতি গণমাধ্যমে আমার একটি বক্তব্য বেশ আলোচনা তৈরি করেছে। আমি সবার কাছে বিষয়টি খুব স্পষ্টভাবে তুলে ধরতে চাই। এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে। ক্যারিয়ারের এই শেষ পর্যায়ে এসে আমি বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চাই এবং সুযোগ পেলে দেশকে কিছু দারুণ পারফরম্যান্স উপহার দিতে চাই।’

‘একটি দেশের উন্নয়নের জন্য রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর আমি আমার দেশের উন্নয়নে অবদান রাখতে চাই। তবে সেটা যে শুধু রাজনীতির মাধ্যমেই করতে হবে, তা নয়। রাজনীতি ছাড়াও দেশের জন্য কাজ করা সম্ভব। তবে হ্যাঁ, রাজনীতির মাধ্যমে কাজগুলো করা হয়তো অনেক বেশি সহজ হয়।’

‘আমি আশা করি লাল-সবুজের জার্সি গায়ে মুখে হাসি নিয়ে আমি আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে পারব। এই লক্ষ্যে আমি বাংলাদেশের সকল মানুষের কাছে দোয়া ও ভালোবাসা প্রার্থী।’

এসি/আপ্র/০৭/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই