গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

মেনু

সাউথ এশিয়ান ইয়ুথ টিটি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের স্বর্ণ জয়

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২২:২৪ পিএম, ১০ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৮:৫৫ এএম ২০২৬
সাউথ এশিয়ান ইয়ুথ টিটি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের স্বর্ণ জয়
ছবি

সাউথ এশিয়ান ইয়ুথ টিটি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের স্বর্ণ জয়

সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস (টিটি) চ্যাম্পিয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণ পদক জয় করেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বালক দল। এই কৃতিত্বের ফলে দলটি আগামী ২১-২৭ জুন ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিতব্য আইটিটিএফ-এটিটিইউ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। 
উল্লেখ্য, বাংলাদেশ ২০২২ সালে মালদ্বীপে অনুষ্ঠিত প্রথম সাউথ এশিয়ান জুনিয়রে অনূর্ধ্ব-১৯ বালকরা স্বর্ণপদক জয়লাভ করেছিল। তখন স্বর্ণজয়ী দলের সদস্য ছিল মুহতাসিন আহমেদ হৃদয়, রামহিমলিয়ন বম, নাফিজ রেজা এবং আবুল হাসেম হাসিব। ২০২৩ সালে ভারতের অরুণাচল এবং ২০২৪ সালে শ্রীলংকার ক্যান্ডিতে বাংলাদেশ রৌপ্যপদক জয়লাভ করেছিল। গত বছর নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ ব্রোঞ্চপদক পেয়েছিল।
ভারতের হিমাচল প্রদেশের শিমলায় ৮-১১ এপ্রিল অনুষ্ঠিত এই প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বাংলাদেশ শক্তিশালী শ্রীলংকাকে ৩-১ সেটে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং নিশ্চিত করে স্বর্ণপদক। গ্রুপে বাংলাদেশ, শ্রীলংকা ও নেপাল তিনটি দলই সমান ৫ পয়েন্ট অর্জন করলেও সেট ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থান দখল করে বাংলাদেশ।
ম্যাচের শুরুতে শ্রীলংকার ভিয়ানদুয়া আকাইনের কাছে ২-৩ গেমে হেরে যান বিকেএসপির আবুল হাসেম হাসিব। তবে পরবর্তী সময় ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। নাফিজ ইকবাল ৩-০ গেমে দানুক লামাসুরিয়াকে পরাজিত করেন। এরপর জয় ইসলাম ৩-০ ব্যবধানে মুনাসিংহা হারিনকে হারিয়ে দলকে এগিয়ে নেন। শেষ ম্যাচে দলের অধিনায়ক নাসিফ ইকবাল ৩-১ গেমে ভিয়ানদুয়া আকাইনকে হারিয়ে নিশ্চিত করেন স্বর্ণজয়।
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এএম মাকসুদ আহমেদ সনেট এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এ অর্জনের কৃতিত্ব খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, স্পন্সর এবং ক্রীড়াবান্ধব সরকারের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি জানান, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে ৭ হাজার ফুট উচ্চতায় এবং প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলতে গিয়ে শুরুতে কিছুটা সমস্যায় পড়লেও খেলোয়াড়রা দ্রুত পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে।
অন্যদিকে অনূর্ধ্ব-১৫ বালক দল নেপালকে ৩-১ এবং মালদ্বীপকে ৩-০ সেটে হারালেও শ্রীলংকার কাছে ০-৩ সেটে পরাজিত হয়েছে। তাদের সামনে শক্তিশালী ভারতের বিপক্ষে শেষ ম্যাচ বাকি রয়েছে।
অনূর্ধ্ব-১৯ বালিকা দল মালদ্বীপ (১-৩), নেপাল (০-৩) ও শ্রীলংকার (১-৩) বিপক্ষে তিনটি ম্যাচেই পরাজিত হয়েছে। তাদের শেষ ম্যাচ ভারতের বিপক্ষে। অনূর্ধ্ব-১৫ বালিকা দল শ্রীলংকার কাছে ০-৩ এবং নেপালের কাছে ২-৩ সেটে হেরে গেছে। তাদের সামনে মালদ্বীপ ও ভারতের বিপক্ষে দুটি ম্যাচ বাকি।
উল্লেখ্য, গত বছর এই প্রতিযোগিতায় বাংলাদেশ ৭টি ব্রোঞ্জ পদক অর্জন করেছিল।
আগামী শুক্র ও শনিবার প্রতিযোগিতার একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত ইভেন্ট অনুষ্ঠিত হবে।
সানা/আপ্র/১০/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের তারিখ চূড়ান্ত
১৩ এপ্রিল ২০২৬

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের তারিখ চূড়ান্ত

বিসিবির নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর মূল বাধাও সরে গিয়েছিল। তার পরও যেটুকু...

আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী
১৩ এপ্রিল ২০২৬

আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী

আগামী শিক্ষাবর্ষে সরকার চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রী...

এবার খেলা নয়, নতুন পরিচয়ে আসছেন সাকিব
১৩ এপ্রিল ২০২৬

এবার খেলা নয়, নতুন পরিচয়ে আসছেন সাকিব

ক্রিকেটার থেকে ব্যবসায়ী, রাজনীতিবিদ বহুমাত্রিক পরিচয়ের সঙ্গে এবার নতুন ভূমিকায় আসছেন সাকিব আল হাসান।...

তামিমের উদ্যোগে অবনমন বাতিলের সিদ্ধান্তে ক্লাবগুলোর সম্মতি
১২ এপ্রিল ২০২৬

তামিমের উদ্যোগে অবনমন বাতিলের সিদ্ধান্তে ক্লাবগুলোর সম্মতি

৩৯টি ক্লাবের বয়কটের মুখে দায়সারাভাবে কয়েকটি ক্লাব নিয়ে প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ আয়োজন করেছি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

মতামত জানান

‘অসম ও দেশবিরোধী’ মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। আপনি কি এই দাবির সঙ্গে একমত?

মোট ভোট: ২ | শেষ আপডেট: 2 দিন আগে