গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

৫৫ টি-শার্ট গায়ে ম্যারাথন দৌড়ে বিশ্ব রেকর্ড

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৭ পিএম, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৮:২২ এএম ২০২৬
৫৫ টি-শার্ট গায়ে ম্যারাথন দৌড়ে বিশ্ব রেকর্ড
ছবি

ছবি সংগৃহীত

ওজন কমানোর লক্ষ্য নিয়ে দৌড় শুরু করেছিলেন, আর সেই পথ ধরেই গড়লেন এক ব্যতিক্রমী বিশ্ব রেকর্ড। যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের অ্যাথলেট মেরেডিথ স্মিথ একসঙ্গে ৫৫টি টি-শার্ট পরে হাফ ম্যারাথনে দৌড়ে নতুন রেকর্ড গড়েছেন।

গত ৩০ মার্চ ফোর্ট স্মিথ হাফ ম্যারাথনে অংশ নেন তিনি। অন্যদের মতো স্বাভাবিক পোশাকে নয়, শরীরে একে একে ৫৫টি টি-শার্ট পরে ট্র্যাকে নামেন মেরেডিথ। স্তরের পর স্তর কাপড়ে শরীর ভারী হয়ে ওঠায় দৌড়ানো ছিল অত্যন্ত কঠিন। তবুও থেমে না থেকে তিনি ৩ ঘণ্টা ৩০ মিনিটের কম সময়েই দৌড় শেষ করেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, হাফ ম্যারাথনে সবচেয়ে বেশি টি-শার্ট পরে দৌড়ানোর নারী বিভাগে এই রেকর্ড এখন মেরেডিথ স্মিথের দখলে।

তবে এই অর্জনের পেছনে রয়েছে ব্যক্তিগত সংগ্রামের গল্প। ২০১৩ সালে ওজন কমানোর উদ্দেশ্যে দৌড়ানো শুরু করেন তিনি। সে সময় নিয়মিত দৌড়ানো কিংবা হাফ ম্যারাথনে অংশ নেওয়ার কথা তিনি কল্পনাও করেননি। দীর্ঘদিনের অনুশীলন ও অধ্যবসায়ে তিনি নিজের শরীর ও মানসিকতায় বড় পরিবর্তন আনেন।

মেরেডিথ জানান, এই রেকর্ড তার কাছে বিশেষ অর্থ বহন করে। ৫৫টি টি-শার্ট পরে দৌড়ানো যেন তাকে অতীতের সেই ভারী শরীরের কথা মনে করিয়ে দিয়েছে। একই সঙ্গে এটি তার দীর্ঘ পথচলা ও আত্মজয়ের প্রতীক হয়ে উঠেছে।

তার এই অর্জন শুধু একটি রেকর্ড নয়, বরং নিজের সীমাবদ্ধতাকে জয় করার এক অনন্য উদাহরণ হিসেবেই বিবেচিত হচ্ছে।


সানা/ডিসি/আপ্র/১১/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!
২৭ জুলাই ২০২৬

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

ফুটবল মাঠে অসংখ্য রেকর্ড গড়ে বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয় জয় করেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো র...

বিশ্বকাপ বয়কট ছিল রাজনৈতিক সিদ্ধান্ত: মিরাজ
২৭ জুলাই ২০২৬

বিশ্বকাপ বয়কট ছিল রাজনৈতিক সিদ্ধান্ত: মিরাজ

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ ক্রিকেট দল। দ...

এবার নিষিদ্ধ হলেন নেইমার
২৬ জুলাই ২০২৬

এবার নিষিদ্ধ হলেন নেইমার

বিশ্বকাপের ব্যর্থতা পেছনে ফেলে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে মাঠে ফিরেই ঝলক দেখিয়েছেন নেইমার। শাপ...

মেসির জার্সি থেকে শাকিরার পোশাক, নিলামে বিশ্বকাপের স্মারক
২৬ জুলাই ২০২৬

মেসির জার্সি থেকে শাকিরার পোশাক, নিলামে বিশ্বকাপের স্মারক

২০২৬ ফিফা বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলোর সঙ্গে জড়িয়ে থাকা নানা ঐতিহাসিক স্মারক নিলামে তুলেছে বিশ্বখ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই