গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জিকোর দৃঢ়তায় আরামবাগকে হারিয়ে শীর্ষস্থান অটুট কিংসের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৪২ পিএম, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৫:৪৩ এএম ২০২৬
জিকোর দৃঢ়তায় আরামবাগকে হারিয়ে শীর্ষস্থান অটুট কিংসের
ছবি

ছবি সংগৃহীত

নিজেদের ডেরায় প্রথমার্ধে চিরচেনা আগ্রাসী রূপে দেখা মিললেও দ্বিতীয়ার্ধে বেশ চাপে পড়েছিল বসুন্ধরা কিংস। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে পাঁচবারের  চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে লড়াই করল পয়েন্ট টেবিলের তলানিতে থাকা আরামবাগ ক্রীড়া সংঘ। 

তবে সমতায় ফেরার দারুণ সুযোগ হাতছাড়া করায় শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি তারা। শনিবার কিংস অ্যারেনায় ঘাম ঝরানো এক জয়ে বাংলাদেশ ফুটবল লিগের শীর্ষস্থান আরও পাকাপোক্ত করল কিংস। 

ম্যাচের প্রথমার্ধ ছিল একেবারেই স্বাগতিকদের নিয়ন্ত্রণে। ২৪ মিনিটেই কাঙ্ক্ষিত লিডের দেখা পেয়ে যায় লিগের পাঁচবারের চ্যাম্পিয়নরা। মাঝমাঠ থেকে ইউসুফের বাড়ানো দারুণ এক থ্রু বল ধরে বক্সে ঢুকে কাটব্যাক করেন রাকিব। সেখানে ওঁত পেতে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দোরিয়েলতন গোমেজ নিখুঁত শটে বল জালে জড়ান।


প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে কিংস। এবার রাকিবের পাস থেকে বল পেয়ে ডান প্রান্ত থেকে ক্রস বাড়ান দোরিয়েলতন, আর বল মাটিতে ড্রপ খাওয়ার পর দারুণ এক হেডে আরামবাগের গোলরক্ষককে বোকা বানান ইমানুয়েল সানডে। 

বিরতির ঠিক আগে (৪৫ মিনিটে) রাকিবের ক্রসে ফাহিম সামান্যর জন্য বলের নাগাল না পেলে ২-০ গোলের স্বস্তিদায়ক লিড নিয়েই লকার রুমে যায় বসুন্ধরা। বিরতির পর যেন খোলস ছেড়ে বেরিয়ে আসে আরামবাগ। ৫৫ মিনিটে ফাহিমের কর্নার থেকে দোরিয়েলতনের হেড ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। 

এর ঠিক পরের মিনিটেই নাটকীয়তার সৃষ্টি হয়। নিজেদের অর্ধ থেকে আসা লম্বা পাস ধরে আরামবাগের ফরোয়ার্ড কিজিতো কিংস গোলরক্ষক জিকোকে পরাস্ত করে বল জালে জড়ালেও রেফারি হ্যান্ডবলের বাঁশি বাজান। সিদ্ধান্ত মেনে নিতে না পেরে রেফারির সাথে তর্কে জড়িয়ে পড়েন আরামবাগের রকি।


তবে ৬৩ মিনিটে ঠিকই ম্যাচে ফেরে সফরকারীরা। দারুণ এক সাইড ভলিতে লক্ষ্যভেদ করে কিংস শিবিরে কাঁপন ধরিয়ে দেন মিলস, ব্যবধান নেমে আসে ২-১ এ। এর চার মিনিট পর (৬৭ মিনিটে) সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল আরামবাগ। 

কিন্তু রকির ক্রসে মিলসের নেওয়া শক্তিশালী হেড বাজপাখির মতো ঝাঁপিয়ে পড়ে রুখে দিয়ে কিংসের ত্রাতা হিসেবে আবির্ভূত হন গোলরক্ষক জিকো। ম্যাচের শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল কিংসও। ৬৯ মিনিটে ইউসুফের লম্বা থ্রো-ইন থেকে বিশ্বনাথের নেওয়া ভলি সতীর্থ সানডের গায়ে লেগে ফিরে আসে। 

আর ৮৮ মিনিটে দোরিয়েলতনের একটি বুদ্ধিদীপ্ত চিপ শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। শেষমেশ ২-১ গোলের স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে কিংস। এই জয়ের ফলে ১২ রাউন্ড শেষে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চূড়াতেই থাকল বসুন্ধরা কিংস। 

দিনের অপর ম্যাচে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পুলিশ এফসিকে ২-০ গোলে হারিয়ে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান ধরে রেখেছে ফর্টিস এফসি। অন্যদিকে হেরে যাওয়া পুলিশ ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে এবং আরামবাগ মাত্র ৯ পয়েন্ট নিয়ে টেবিলের একেবারে তলানিতেই পড়ে রইল।

 

ডিসি/আপ্র/১১/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই