গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের তারিখ চূড়ান্ত

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:২১ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ২৩:০৪ এএম ২০২৬
ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের তারিখ চূড়ান্ত
ছবি

ছবি সংগৃহীত

বিসিবির নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর মূল বাধাও সরে গিয়েছিল। তার পরও যেটুকু অনিশ্চয়তা ছিল, সেসবের আপাত অবসান বলেই ধরে নেওয়া যায়। এই মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের তারিখ ঘোষণা করে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। 

ঢাকার লিগ ক্রিকেটগুলো পরিচালনার দায়িত্ব বিসিবির এই বিভাগের। বিসিবি সোমবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী শনি ও রোববার দলবদলের দিন ঠিক করেছে সিসিডিএম। 

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিসিডিএম কার্যালয়ে ওই দুই দিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে দলবদলের আনুষ্ঠানিকতা। 

দেশের প্রধান লিস্ট ‘এ’ ক্রিকেট টুর্নামেন্টের এবারের আসরের ১২ দল- আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লেজেন্ডস অব রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স (ধানমন্ডি স্পোর্টস ক্লাব), রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব ও ঢাকা লিওপার্ডস।


ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট একসময় ছিল দেশের ঘরোয়া ক্রিকেটের মূল আসর। এখনও এটি দারুণ গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। ক্রিকেটীয় দিক থেকে তো বটেই, জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের রুটিরুজিরও বড় উৎস এই টুর্নামেন্ট। 

 

তবে এবারের আসর নিয়ে জটিলতা তৈরি হয় মূলত গত বিসিবি নির্বাচনকে ঘরে। সরকারের হস্তক্ষেপ ও প্রভাব বিস্তারের নানা অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন অনেকেই। 

গত অক্টোবরে নির্বাচনের দুদিন আগে ঢাকা ক্লাব ক্রিকেট অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন নামক সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়, নির্বাচন পিছিয়ে সুষ্ঠভাবে আয়োজন করা না হলে ঢাকার লিগ ক্রিকেট বর্জন করবে ক্লাবগুলি। ৪৮টি ক্লাব এই দাবিতে একমত বলে জানানো হয়েছিল তখন। 

সেই কথা অনুযায়ী আমিনুল ইসলাম বুলবুলকে ‘অবৈধ সভাপতি’ দাবি করে নির্বাচনের পর সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম বর্জন করে দলগুলি। পরে প্রথম বিভাগ ক্রিকে লিগ অনুষ্ঠিত হয় বেশ কটি ক্লাবকে ছাড়া। সেই ক্লাবের ক্রিকেটারদের নিয়ে আলাদা একটি টুর্নামেন্ট আয়োজন করে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন তখনকার বোর্ড। 

দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে অংশ নেয়নি ১২টি ক্লাব। তাদের নিয়ে আলাদা কিছু করার কথা বলা হলেও শেষ পর্যন্ত করা হয়নি। তৃতীয় বিভাগ ও প্রিমিয়ার লিগ থমকে ছিল পুরোপুরি। তবে জাতীয় নির্বাচনের পর বিসিবি নির্বাচনের অনিয়মত ও কারসাজির অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ একটি কমটি করে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। 

সেই কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে আমিনুলের নেতৃত্বাধনী পরিচালনা পর্ষদ ভেঙে তামিম ইকবালের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটি গঠন করে ক্রীড়া পরিষদ। লিগ নিয়ে জটিলতাও এরপর কাটতে শুরু করে।

 

ডিসি/আপ্র/১৩/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কাভা মেনস ভলিবলে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
২৮ জুলাই ২০২৬

কাভা মেনস ভলিবলে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তানে অনুষ্ঠিত সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ছ...

অবশেষে ফ্রান্সের কোচ হলেন জিনেদিন জিদান
২৮ জুলাই ২০২৬

অবশেষে ফ্রান্সের কোচ হলেন জিনেদিন জিদান

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়ো...

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!
২৭ জুলাই ২০২৬

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

ফুটবল মাঠে অসংখ্য রেকর্ড গড়ে বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয় জয় করেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো র...

বিশ্বকাপ বয়কট ছিল রাজনৈতিক সিদ্ধান্ত: মিরাজ
২৭ জুলাই ২০২৬

বিশ্বকাপ বয়কট ছিল রাজনৈতিক সিদ্ধান্ত: মিরাজ

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ ক্রিকেট দল। দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই