গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিশ্বকাপের আগে মেসির নামে মামলা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ১৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ০২:২৭ এএম ২০২৬
বিশ্বকাপের আগে মেসির নামে মামলা
ছবি

ছবি সংগৃহীত

আসন্ন ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার দুই মাসেরও কম সময় বাকি। এর মাঝেই বড় ধাক্কা খেলো লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দল। গত বছর ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মাঠে না নামায় ফ্লোরিডাভিত্তিক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে করেছে প্রতারণা মামলা।

অভিযোগ উঠেছে, চুক্তি অনুযায়ী অন্তত ৩০ মিনিট খেলার কথা থাকলেও ভেনেজুয়েলার বিপক্ষে মেসি সেদিন মাঠে নামেননি, যা কোম্পানিটিকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ফেলেছে।

ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে না নেমে গ্যালারি উপস্থিত ছিলেন মেসি।

মিয়ামিভিত্তিক প্রতিষ্ঠান ভিআইডি গত বছরের অক্টোবরে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রদর্শনী ম্যাচের জন্য আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে প্রায় ৭ মিলিয়ন ডলারের চুক্তি করেছিল। চুক্তির অন্যতম শর্ত ছিল, ইনজুরি না থাকলে মেসিকে দুটি ম্যাচেই অন্তত ৩০ মিনিট খেলতে হবে। কিন্তু ভেনেজুয়েলার বিপক্ষে হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মেসিকে একবারের জন্যও মাঠে দেখা যায়নি।

প্রোটার কোম্পানির অভিযোগ আরো জোরালো হয়েছে একটি বিশেষ কারণে। ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে না খেললেও পরের দিন ঠিকই ইন্টার মিয়ামির হয়ে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামেন মেসি।

ভিআইডির দাবি, এটিই প্রমাণ করে যে মেসি ফিট ছিলেন এবং স্রেফ অবহেলা বা চুক্তিভঙ্গের কারণেই তিনি আগের দিনের প্রীতি ম্যাচে খেলেননি।

কোম্পানিটি জানায়, ভেনেজুয়েলা ম্যাচে মেসি না খেলায় টিকিটের চাহিদা কমে যায় এবং ভেন্যু শিকাগো থেকে ফোর্ট লডারডেলে সরিয়ে নিতে হয়। এতে তাদের ১ মিলিয়ন ডলারের বেশি লোকসান হয়েছে। এমনকি সেদিন গ্যালারিতে বসে খেলা দেখার জন্য মেসির পরিবারের জন্য বিশেষ স্যুইট ভাড়া করা হলেও শেষ পর্যন্ত কোনো লাভ হয়নি।

আইনি ঝামেলা চললেও ইন্টার মিয়ামির জার্সিতে মেসির পারফরম্যান্স এখনো অবিশ্বাস্য। ২০২৩ সালে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ৯৬ ম্যাচে ৮৩টি গোল করেছেন তিনি। তার নেতৃত্বেই মিয়ামি লিগস কাপ, সাপোর্টার্স শিল্ড এবং এমএলএস কাপের মতো ট্রফি জিতেছে।

এসি/আপ্র/১৬/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই