গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৯ এপ্রিল ২০২৬

মেনু

বাংলাদেশ সিরিজকে শেখার মঞ্চ হিসেবে দেখছে কিউইরা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৪ পিএম, ১৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:৪২ এএম ২০২৬
বাংলাদেশ সিরিজকে শেখার মঞ্চ হিসেবে দেখছে কিউইরা
ছবি

ছবি সংগৃহীত

সাদা বলের সিরিজ খেলতে গত ১৩ এপ্রিল ঢাকায় এসেছে নিউজিল্যান্ড দল। 

কিউইদের এই সিরিজের স্কোয়াডে আছে বেশ কিছু নতুন মুখ। 

একাধিক তারকা ক্রিকেটারের অনুপস্থিতিতে তরুণদের জন্য এটাকে সুযোগ হিসেবে দেখছেন টম লাথাম।


আইপিএলে ব্যস্ত থাকায় বাংলাদেশ সফরে আসেননি নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার, অভিজ্ঞ গ্লেন ফিলিপস, ডেভন কনওয়ে, ফিন অ্যালেনের মতো তারকা ক্রিকেটাররা। লাথাম মনে করেন, এই সিরিজ থেকে শেখার সুযোগ পাবে তরুণ ক্রিকেটাররা।

নিউজিল্যান্ড অধিনায়ক বলেন, ‘কিছুটা অনভিজ্ঞ দল নিয়ে এখানে এসেছি তবে এর ফলে অনেকে ছেলে সুযোগ পাচ্ছে, যারা আগে হয়ত সেভাবে সুযোগ পায়নি। এখানে ভিন্ন কন্ডিশনে সবার সামনেই দারুণ সুযোগ। 

বাংলাদেশে খেলা, উপমহাদেশে খেলার অভিজ্ঞতাকে পুঁজি করেই তারা সামনের দিনে এগিয়ে যাবে। এখান থেকে যত বেশি অভিজ্ঞতা নেওয়া যায়, চেষ্টা থাকবে ভিন্ন ভিন্ন ক্রিকেটারকে সুযোগ দিয়ে দেখার, এর ফলে সামনের দিনে নিউজিল্যান্ডের ক্রিকেটে (ক্রিকেটারদের) ভালো গভীরতা তৈরি হবে।’

লাথাম আরও বলেছেন, ‘আমরা এখানে সিরিজ জিততেই এসেছি। সবার মূল লক্ষ্য এটাই। এই পয়েন্টেই সবাই যেতে চাই। প্রতিটি ম্যাচেই আপনাকে শিখতে হবে যেন সিরিজের শেষ ভাগে গিয়ে নিজেদের ভালো সুযোগ দিতে পারি। 

আমি মনে করি এখানে কিছুটা কম অভিজ্ঞ প্লেয়ার রয়েছে। তবে বাংলাদেশের বিপক্ষে খেলাটা তাদের জন্য ভালো সুযোগ হবে। আমার দায়িত্ব হচ্ছে সবার মাঝে এই কন্ডিশন সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় করা। সামনে যা আছে সেই পরিস্থিতি বুঝে সেভাবেই আমাদের খেলতে হবে।’


এমন দল সামলানো কঠিন কি? ল্যাথামের জবাব, ‘একদমই কঠিন না। এখানে নিউজিল্যান্ডকে প্রতিনিধিত্ব করার আরও একটি সুযোগ পেলাম। প্রতিটি সুযোগই দারুণ রোমাঞ্চকর। অনেকে বিশ্বের নানা প্রান্তে খেলছে। 

এভাবেই ক্রিকেট এখন আগাচ্ছে। অনেক লিগ হচ্ছে, সেগুলো আন্তর্জাতিক সিরিজের সাথে ক্ল্যাশও করছে। ফলে আমরা ভিন্ন ভিন্ন প্লেয়ার খেলাতে চাচ্ছি, যেন তারা দায়িত্ব নিতে শেখে।’

 

ডিসি/আপ্র/১৬/০৪/২০২৬

সংশ্লিষ্ট খবর

মঞ্জুরুলের শাস্তিতে সন্তুষ্ট নন জাহানারা, জানালেন তিন দাবি
১৯ এপ্রিল ২০২৬

মঞ্জুরুলের শাস্তিতে সন্তুষ্ট নন জাহানারা, জানালেন তিন দাবি

যৌন হয়রানির অভিযোগে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে তদন্তের পর ত...

জোড়া গোলে মায়ামিকে জেতালেন মেসি
১৯ এপ্রিল ২০২৬

জোড়া গোলে মায়ামিকে জেতালেন মেসি

ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর গুইলেরমো হোয়োস আকস্মিকভাবে ইন্টার মায়ামির ডাগ আউটে দাঁড়ালেন। অপ্রত্যাশিতভ...

নেইমারের হাতে বাংলাদেশের জার্সি
১৮ এপ্রিল ২০২৬

নেইমারের হাতে বাংলাদেশের জার্সি

বাংলাদেশে ব্রাজিল ও নেইমারের সমর্থক অনেক। সেই নেইমারের হাতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি তুলে দে...

বাংলাদেশ সফরে পাকিস্তান দলে ৪ নতুন মুখ
১৮ এপ্রিল ২০২৬

বাংলাদেশ সফরে পাকিস্তান দলে ৪ নতুন মুখ

পাকিস্তান সুপার লিগের পর বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই