গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাংলাদেশ সফরে পাকিস্তান দলে ৪ নতুন মুখ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:০৩ পিএম, ১৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৫:৩৪ এএম ২০২৬
বাংলাদেশ সফরে পাকিস্তান দলে ৪ নতুন মুখ
ছবি

ছবি সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের পর বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা সেই সফরে। সেই সফরকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রের অংশ এই সিরিজে শান মাসুদই অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেবেন। সিরিজের ম্যাচ দুটি হবে ঢাকা ও সিলেটে। প্রথম টেস্ট আগামী ৮ মে শুরু হবে ঢাকায়। এরপর দ্বিতীয় টেস্ট ১৬ থেকে সিলেটে।


পাকিস্তান দলে জায়গা পেয়েছে দলে চারজন অনভিষিক্ত খেলোয়াড় — আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং মুহাম্মদ গাজী ঘোরি। এতে করে স্পষ্ট যে, অভিজ্ঞতার পাশাপাশি তরুণ ক্রিকেটাররাও সুযোগ পাচ্ছে। দলে সুযোগ পাওয়াদের মধ্যে কেবল — আজান আওয়াইস, ইমাম-উল-হক, মুহাম্মদ গাজী ঘোরি, নোমান আলী এবং সাজিদ খান বর্তমানে লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে চলমান রেড-বল ক্যাম্পে আছেন। যেসব খেলোয়াড় বর্তমানে পাকিস্তান সুপার লিগে আছেন তারা টুর্নামেন্ট শেষে যোগ দেবেন। 

আর যেসব দল ফাইনালে উঠবে, তাদের খেলোয়াড়রা সরাসরি ফাইনাল শেষে বাংলাদেশে চলে আসবেন। আগামী ২ মে পাকিসস্তানের টেস্ট স্কোয়াড বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে। 

অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে এই সফরের জন্য প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। এছাড়া আসাদ শফিক ব্যাটিং কোচ এবং উমর গুল বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন।


দল
শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল এবং শাহীন শাহ আফ্রিদি।


টিম ম্যানেজমেন্ট
নাভিদ আকরাম চিমা (ম্যানেজার), সরফরাজ আহমেদ (হেড কোচ), আসাদ শফিক (ব্যাটিং কোচ), উমর গুল (বোলিং কোচ), আবদুল সাদ (ফিল্ডিং কোচ), ক্লিফ ডিকন (ফিজিও), গ্রান্ট লুডেন (স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ), উসমান হাশমি (অ্যানালিস্ট), সৈয়দ নাঈম আহমদ (মিডিয়া ম্যানেজার), লেফটেন্যান্ট কর্নেল (অব.) উসমান আনওয়ারি (সিকিউরিটি ম্যানেজার), ডা. ওয়াজিদ আলী রাফাই (টিম ডাক্তার) এবং মুহাম্মদ এহসান (ম্যাসিউর)।

 

ডিসি/আপ্র/১৮/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই