গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

বিশ্বকাপে সরাসরি খেলার পথে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৪২ পিএম, ২৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ২০:০৮ এএম ২০২৬
বিশ্বকাপে সরাসরি খেলার পথে বাংলাদেশ
ছবি

ফাইল ছবি

টানা তিনটি সিরিজ জয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অবস্থান আরো শক্ত করেছে বাংলাদেশ, যার ফলে আগামী বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার দৌড়ে দলটি এখন তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, লক্ষ্য শুধু যোগ্যতা অর্জন নয়, বরং আরো ওপরে উঠে যাওয়া।

আন্তর্জাতিক ক্রিকেটে র‌্যাঙ্কিং অনুযায়ী আগামী বিশ্বকাপে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে ছাড়া শীর্ষ আট দল সরাসরি খেলবে। র‌্যাঙ্কিংয়ের অবস্থান আগামী বছরের ৩১ মার্চ চূড়ান্ত হবে।

সাম্প্রতিক সময়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে সম্ভাব্য ৬ পয়েন্টের মধ্যে ৪ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। এর ফলে র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে নিজেদের অবস্থান আরো শক্ত করেছে দলটি এবং দশম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধানও বেড়েছে।

এর আগে টানা সিরিজ জয়ের ধারায় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধান কমায় বাংলাদেশ। পরবর্তীতে পাকিস্তানকে হারিয়ে ক্যারিবীয়দের ছাড়িয়ে নবম স্থানে উঠে আসে দলটি। বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৮৩, যেখানে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৭৭।

বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার দৌড়ে শীর্ষ দলগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া ও ভারত। আগামী সেপ্টেম্বরে এই দুই শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশের সিরিজ রয়েছে, যা র‌্যাঙ্কিংয়ের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশ আপাতত নিরাপদ অবস্থানে থাকলেও সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। বিশেষ করে শীর্ষ দলগুলোর বিপক্ষে সিরিজগুলোই নির্ধারণ করবে চূড়ান্ত অবস্থান।

অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, বিশ্বকাপে জায়গা পাওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে দলের প্রধান লক্ষ্য ধারাবাহিক ভালো ক্রিকেট খেলা। তার মতে, ম্যাচ জিতে আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে শীর্ষ আটে থাকা শুধু নয়, আরো উপরে ওঠাও সম্ভব।

তিনি আরো বলেন, শুধু র‌্যাঙ্কিং নয়, প্রতিটি ম্যাচে উন্নতির ধারাবাহিকতা বজায় রাখতে পারলেই বাংলাদেশের জন্য বড় সাফল্য আসবে।

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ নবম স্থানে থাকলেও ধারাবাহিক পারফরম্যান্স অব্যাহত রাখতে পারলে সরাসরি বিশ্বকাপের টিকিট পাওয়ার সম্ভাবনা আরো উজ্জ্বল হবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
সানা/আপ্র/২৪/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ব্যাটিং ধসের পর বোলিংয়ে লড়াইয়ে ফিরল বাংলাদেশ
২৯ অক্টোবর ২০২৬

ব্যাটিং ধসের পর বোলিংয়ে লড়াইয়ে ফিরল বাংলাদেশ

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তবে দিনের শেষ ভাগ...

গাজার শিশুদের জন্য ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ হামজার
২৯ অক্টোবর ২০২৬

গাজার শিশুদের জন্য ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ হামজার

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিধ্বস্ত শিশুদের সহায়তায় ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করেছেন বাংলাদেশি ব...

বিশাল জয়ের ম্যাচে কেইনকে গার্ড অব অনার বায়ার্নের
২৯ অক্টোবর ২০২৬

বিশাল জয়ের ম্যাচে কেইনকে গার্ড অব অনার বায়ার্নের

ক্যারিয়ারে প্রথমবার ব্যালন দ’র জয়ের পর হ্যারি কেইনকে বিশেষ সম্মান জানিয়েছে বায়ার্ন মিউনিখ। বুধবার জা...

ইরাকে কম্পাউন্ড নারী এককে সোনা জিতলেন বন্যা
২৯ অক্টোবর ২০২৬

ইরাকে কম্পাউন্ড নারী এককে সোনা জিতলেন বন্যা

ইরাকে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় ধাপে কম্পাউন্ড নারী এককে সোনা জিতেছেন বাংল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে