গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভারত সফর থেকে মেসির আয় ১২১ কোটি টাকা!

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৫১ পিএম, ২২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০৩:১৪ এএম ২০২৬
ভারত সফর থেকে মেসির আয় ১২১ কোটি টাকা!
ছবি

ছবি সংগৃহীত

ফুটবল তারকা লিওনেল মেসির তিন দিনের ভারত সফর ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা গেলেও কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠানের দিন নজিরবিহীন বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনায় সেই উৎসব ম্লান হয়ে যায়। এবার সেই সফরকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্য সামনে এসেছে।


তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরের প্রধান আয়োজক শতদ্রু দত্তকে জিজ্ঞাসাবাদের পর জানা যায়—এই সফরের জন্য লিওনেল মেসিকে প্রায় ৮৯ কোটি ভারতীয় রুপি পারিশ্রমিক দেওয়া হয়েছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২১ কোটি ৪ লাখ টাকা।


তদন্তে আরও জানা গেছে, মেসির ভারত সফরের পেছনে মোট ব্যয় হয়েছে প্রায় ১০০ কোটি রুপি। এর মধ্যে প্রায় ১১ কোটি রুপি ভারত সরকারকে কর হিসেবে পরিশোধ করা হয়েছে। আয়োজকের দাবি, এই ব্যয়ের বড় অংশ এসেছে বিভিন্ন স্পন্সর ও টিকিট বিক্রি থেকে।


এদিকে আয়োজক শতদ্রু দত্তের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সেখানে ২০ কোটি রুপির বেশি অর্থ জমা রয়েছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।


তবে বিপুল পারিশ্রমিক পেলেও এই সফর শেষে সন্তুষ্ট ছিলেন না মেসি। বিশেষ তদন্ত দল (এসআইটি) জানিয়েছে, অনুষ্ঠান চলাকালে দর্শকরা বারবার মেসিকে স্পর্শ বা জড়িয়ে ধরার চেষ্টা করলে তিনি বিরক্তি প্রকাশ করেন। পাশাপাশি প্রভাবশালী ব্যক্তিদের স্বজনদের মাঠে বিশেষ সুবিধা দেওয়া এবং দর্শকদের ভাঙচুরের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে।


এই পরিস্থিতিতে নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হন মেসি। ঘটনার পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনেও সমালোচনা শুরু হয়। এরই মধ্যে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ করেছেন। সল্টলেক স্টেডিয়ামের ওই দিনের বিশৃঙ্খলার ঘটনায় এখনো তদন্ত চলছে।


ওআ/আপ্র/২২/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই