গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

বিসিবি নির্বাচনে লড়বেন তামিম, লক্ষ্য দীর্ঘমেয়াদি উন্নয়ন

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:১৮ পিএম, ২৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৮:৩৮ এএম ২০২৬
বিসিবি নির্বাচনে লড়বেন তামিম, লক্ষ্য দীর্ঘমেয়াদি উন্নয়ন
ছবি

তামিম ইকবাল -ছবি সংগৃহীত

দীর্ঘ মেয়াদি উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা আবারও পুনর্ব্যক্ত করেছেন তামিম ইকবাল। যিনি বর্তমান অ্যাডহক কমিটিরও সভাপতি। ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ের কথাও জানিয়েছেন তিনি।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত এক সাক্ষাৎকারে সাবেক জাতীয় অধিনায়ক বলেছেন, ‘আমার প্রথম সংবাদ সম্মেলনেই পরিষ্কার করে বলেছিলাম যে, আমি পরবর্তী নির্বাচনে সভাপতি পদে লড়বো। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত যারা; একটি গ্রহণযোগ্য নির্বাচন তারা প্রাপ্য।’

তিনি আগের বোর্ডের সমালোচনা করে বলেছেন, ‘সম্প্রতি আপনারা দেখেছেন, বাংলাদেশে ক্রিকেট প্রায় স্থবির হয়ে পড়েছিল। খেলোয়াড়রা ভুগেছেন। আমরা চাই না, এমন পরিস্থিতি আবার তৈরি হোক। নির্বাচনের পর যদি সুযোগ পাই, তাহলে আমার পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করবো।’

নির্বাচন আয়োজনের সময়সীমা প্রসঙ্গে তামিম জানান, ‘আমাদের তিন মাস সময় দেওয়া হয়েছে, তবে এর আগেই নির্বাচন সম্পন্ন হবে।’

দীর্ঘ এই সাক্ষাৎকারে অধিনায়কত্ব থেকে বোর্ড সভাপতির ভূমিকায় আসার বড় পরিবর্তনের দিকটিও উঠে আসে। যেখানে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি গুরুত্ব পায় সার্বিক উন্নয়ন, প্রশাসন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা, ‘ক্রিকেট বাংলাদেশে এক নম্বর খেলা বলেই এর প্রচার থামিয়ে দেওয়া যাবে না। আমার মনে হয়, শহর, মফস্বল ও গ্রামে আমরা খেলাটির প্রচার যথেষ্ট করছি না। বড় বড় প্রতিষ্ঠান যেমন নিয়মিত তাদের ব্র্যান্ড প্রচার করে, নইলে মানুষ নাম ভুলে যায়, ক্রিকেটের ক্ষেত্রেও তেমন প্রচার দরকার।’

বাংলাদেশ দলের অধিনায়ক ও বোর্ড সভাপতির দায়িত্বের পার্থক্য প্রসঙ্গে তিনি বলেছেন, ‘অবশ্যই বিশাল পার্থক্য আছে। অধিনায়ক হিসেবে আপনি শুধু ক্রিকেট ও খেলোয়াড়দের নিয়েই ভাবেন। কিন্তু বোর্ড সভাপতি হিসেবে আপনাকে সামগ্রিক উন্নয়ন নিয়ে ভাবতে হয়। শুধু খেলোয়াড় নয়, কোচিং স্টাফ ও বোর্ডের কর্মীদের নিয়েও। এখানে বড় স্বার্থে সিদ্ধান্ত নিতে হয়, আবেগ দিয়ে নয়, দেশের ক্রিকেটের ভবিষ্যতের কথা মাথায় রাখতে হয়।’

আইসিসি ও অন্যান্য বোর্ডের সঙ্গে সম্পর্ক কীভাবে এগিয়ে নেবেন- এ প্রসঙ্গে তামিম বলেছেন, ‘সবার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছি। পরিষ্কার যোগাযোগ রাখার ব্যাপারে আমি বিশ্বাস করি। অংশীদারদের সঙ্গে কাজ করতে হলে কৌশলী ও যৌক্তিক হতে হয়।’

সবচেয়ে কম বয়সী বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তামিম। এ প্রসঙ্গে তিনি বলেছেন, উপমহাদেশে কম বয়সী নেতৃত্বকে মেনে নিতে অনেক সময় চ্যালেঞ্জ থাকে, তবে সবার প্রতি সম্মান দেখানোই তার দায়িত্ব। পাশাপাশি তিনি মনে করেন, ‘এখানেও যোগাযোগটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশ ক্রিকেটে সবাইকে নিয়ে একসঙ্গে এগিয়ে যাওয়ার দর্শন ব্যাখ্যা করতে গিয়ে তামিম বলেছেন, ‘আমি নির্দেশনা দেওয়ার জন্য বা কঠোর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার জন্য এখানে আসিনি। এটা আমার পছন্দ-অপছন্দের বিষয় নয়। সভাপতির চেয়ারে বসে অহংকার বা রাগের কোনো স্থান নেই। এই মানসিকতা নিয়েই আমি বাংলাদেশ ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে চাই।’

নারী ক্রিকেট প্রসঙ্গে তামিম বলেছেন, ‘সবার আগে আমি আমাদের নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। যা ঘটেছে এবং গত কয়েক বছরে তারা যে ভোগান্তির মধ্যে দিয়ে গেছে, সেটার পরিপ্রেক্ষিতে তাদের সার্বিক নিরাপত্তাই এখন প্রথম অগ্রাধিকার।’
সানা/আপ্র/২৭/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হেক্সা মিশনে শতাব্দির সবচেয়ে অভিজ্ঞ বিশ্বকাপ দল পাচ্ছে ব্রাজিল
১৮ মে ২০২৬

হেক্সা মিশনে শতাব্দির সবচেয়ে অভিজ্ঞ বিশ্বকাপ দল পাচ্ছে ব্রাজিল

ব্রাজিলের হয়ে আসন্ন বিশ্বকাপ খেলার জন্য কোন ২৬ জন খেলোয়াড় যাবে, সেই ঘোষণা সোমবার রাতে  (বাংলাদে...

বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জে পাকিস্তান
১৮ মে ২০২৬

বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জে পাকিস্তান

লিটন দাসের সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিমের রেকর্ডগড়া শতকে ভর করে পাকিস্তানের সামনে পাহাড়...

দারুণ সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন মুশফিক
১৮ মে ২০২৬

দারুণ সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন মুশফিক

বাকি দুই ফরম্যাট থেকে অবসর নিলেও টেস্ট ক্রিকেটে খেলছেন মুশফিকুর রহিম। হয়তো তার সবচেয়ে পছন্দের এই লাল...

২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ
১৮ মে ২০২৬

২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে