গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৫১ পিএম, ২৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ০২:০৪ এএম ২০২৬
রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
ছবি

ইন্দোনেশিয়ার জাকার্তায় দুর্দান্ত পারফর্ম করছে বাংলাদেশ নারী হকি দল -ছবি সংগৃহীত

ইন্দোনেশিয়ার জাকার্তায় দুর্দান্ত পারফর্ম করছে বাংলাদেশ নারী হকি দল। এশিয়ান গেমসের হকির বাছাই টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করে ইতোমধ্যে আইচি-নাগোয়া এশিয়ান গেমসে নিজেদের নাম লিখিয়ে ইতিহাস করেছিল তারা। আর মঙ্গলবার (২৮ এপ্রিল) সেমিফাইনালে সিঙ্গাপুরকে হারিয়ে উঠলো ফাইনালেও।

ম্যাচের অষ্টম মিনিটে আইরিন রিয়া ফিল্ড গোল করে বাংলাদেশকে লিড এনে দেন। চার মিনিট পর সিঙ্গাপুরের চিয়া পেনাল্টি কর্নার থেকে সমতা আনেন। পরের কোয়ার্টারে দুই দলের কেউ আর গোল করতে পারেনি। ১-১ সমতা নিয়ে দুদল ড্রেসিংরুমে ফেরে।

বিরতির পরের কোয়ার্টারেও কোনো গোল হয়নি। দুদলই গোলের চেষ্টা করে বারবার ব্যর্থ হয়। ম্যাচের শেষ চার মিনিটে বাংলাদেশ দুই গোল করে। ৫৭তম ও ৫৮তম মিনিটে রিয়া টানা দুটি ফিল্ড গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। শেষ দুই মিনিটে সিঙ্গাপুর বাংলাদেশের দিকে চাপ প্রয়োগ করলেও কোনো গোল আদায় করতে পারেনি। এতে বাংলাদেশ ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। হ্যাটট্রিক গোলদাতা আইরিন আক্তার রিয়া ম্যাচ সেরার পুরস্কার পান।

বাংলাদেশের সিনিয়র নারী হকি দলই ছিল না। এই টুর্নামেন্ট উপলক্ষ্যে বাংলাদেশের নারী হকি দলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। অভিষেক আসরেই বাংলাদেশের মেয়েরা এশিয়ান গেমসের নাম লেখানোর পর টুর্নামেন্টের ফাইনালেও উঠল। চাইনিজ তাইপে ও ইন্দোনেশিয়া দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে। আগামী পরশু অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল।
সানা/আপ্র/২৮/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই