গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সিরিজ হারলেও ব্যক্তিগত র‌্যাংকিংয়ে উন্নতি নাহিদা-জ্যোতিদের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৪ পিএম, ২৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:৫৬ এএম ২০২৬
সিরিজ হারলেও ব্যক্তিগত র‌্যাংকিংয়ে উন্নতি নাহিদা-জ্যোতিদের
ছবি

ছবি সংগৃহীত

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে হেরেছে বাংলাদেশ নারী দল। ঘরের মাঠের এই সিরিজ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন একধিক ক্রিকেটার। সেটার প্রভাব পড়েছে তাদের র‌্যাংকিংয়েও।
মঙ্গলবার (২৮এপ্রিল) আইসিসি প্রকাশিত নারীদের র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে উন্নতি করেছেন নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারি, রিতু মণি, নাহিদ আক্তার, মারুফা খাতুন ও সুলতানা খাতুন।

ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিফটি করেছিলেন জ্যোতি। সেই ম্যাচে ৫৮ রানের পর শেষ ম্যাচে করেন ৪০ রান। তাতে নারী ওয়ানডে ব্যাটারদের তালিকায় তিন ধাপ এগিয়েছেন তিনি। বাংলাদেশ অধিনায়ক এখন ৩৫তম স্থানে অবস্থান করছেন।

শেষ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন সোবহানা। পরিস্থিতির দাবি মিটিয়ে দারুণ ব্যাটিংয়ে ৭৪ রান করেছিলেন এই মিডল অর্ডার ব্যাটার। তাতে নারী ওয়ানডে ব্যাটারদের র‌্যাংকিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ৪৫তম স্থানে উঠে এসেছেন তিনি। এ ছাড়া ব্যাটিংয়ে উন্নতি করেছেন রিতু। আট ধাপ এগিয়ে তার অবস্থান এখন ৮৩তম।
ব্যাটারদের পাশাপাশি বোলাররাও উন্নতি করেছেন। দ্বিতীয় ওয়ানডেতে ২১ রান দিয়ে চার উইকেট শিকার করেছিলেন নাহিদা। নারী ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন তিনি। এ ছাড়া বোলারদের মধ্যে উন্নতি করেছেন মারুফা ও সুলতানা খাতুন। ছয় ধাপ এগিয়েছেন মারুফা ৩৭তম স্থানে আছেন। আর সুলতানা ১৬ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৪৪ নম্বরে।
সানা/আপ্র/২৮/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই