গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ছয় বলে ছয় উইকেট, ইতিহাস গড়লেন মাইলস ডেভিস

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬:১২ পিএম, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:৫০ এএম ২০২৬
ছয় বলে ছয় উইকেট, ইতিহাস গড়লেন মাইলস ডেভিস
ছবি

ছবি সংগৃহীত

ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন পেসার মাইলস ডেভিস। এক ওভারে টানা ছয় বলে ছয় উইকেট তুলে নিয়ে বিরল ইতিহাস গড়েছেন তিনি।

দক্ষিণ স্ট্যাফোর্ডশায়ার কাউন্টি লিগের প্রিমিয়ার ডিভিশনে পেনক্রিজ ক্রিকেট ক্লাব ও পেলসাল ক্রিকেট ক্লাব-এর ম্যাচে এই কীর্তি গড়েন ডেভিস। প্রথমে ব্যাট করে পেনক্রিজ ৪৫.৩ ওভারে ১৬৮ রান তোলে।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই ছিল পেলসালের। ৮ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল ২ উইকেটে ৪৯ রান। কিন্তু এরপরই ম্যাচের চিত্র পুরো বদলে দেন ডেভিস।

নিজের পঞ্চম ওভারে একটি ওয়াইড দিয়ে শুরু করলেও পরের বলগুলোতে তিনি দুই ব্যাটারকে বোল্ড করে সম্ভাবনার ইঙ্গিত দেন। পরে ১১তম ওভারে আবার আক্রমণে এসে প্রথম বলেই উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন।

এরপর যা ঘটেছে, তা যেন অবিশ্বাস্য—পরপর আরো তিন বলে তিনটি উইকেট নিয়ে টানা ছয় বলে ছয় উইকেটের রেকর্ড গড়েন তিনি। একই সঙ্গে পূর্ণ করেন জোড়া হ্যাটট্রিক।

ডেভিস শেষ পর্যন্ত ১৬ রান খরচায় ৭ উইকেট শিকার করেন। তার বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি পেলসাল ক্রিকেট ক্লাব—মাত্র ১২.৫ ওভারে ৫২ রানে অলআউট হয়ে যায় দলটি।

ক্রিকেট ইতিহাসে ছয় বলে ছয় ছক্কার ঘটনা আগে দেখা গেলেও ছয় বলে ছয় উইকেট—এমন কীর্তি সত্যিই বিরল। এই পারফরম্যান্স ইতোমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোড়ন তুলেছে।

এসি/আপ্র/২৯/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই