গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিশ্বকাপ ছাড়া আফগানিস্তানের বিপক্ষে কোনো ম্যাচ খেলবে না ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:১১ পিএম, ১০ মে ২০২৬ | আপডেট: ১৩:০৪ এএম ২০২৬
বিশ্বকাপ ছাড়া আফগানিস্তানের বিপক্ষে কোনো ম্যাচ খেলবে না ইংল্যান্ড
ছবি

ছবি সংগৃহীত

তালেবান সরকার ক্ষমতায় আসিন হওয়ার পর থেকেই আফগানিস্তানে নারীদের বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ রয়েছে। মেয়েদের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা নিষিদ্ধ করে তারা। পাশাপাশি নারী ক্রিকেটও নিষিদ্ধ করা হয় দেশটিতে। 

 

আফগানিস্তানে নারীদের খেলাধুলায় নিষেধাজ্ঞার প্রতিবাদে এর আগে আফগানিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলত অস্বীকৃতি জানায় অস্ট্রেলিয়া। এবার আইসিসি টুর্নামেন্ট ব্যতীত আফগানিস্তানের সাথে কোনো ধরণের ম্যাচ বা সিরিজ না খেলার ঘোষণা দিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।


তালেবান শাসনের অধীনে নারীদের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই কথা জানান ইসিবির সভাপতি রিচার্ড থম্পসন। ইসিবি জানিয়েছে, সেই স্বাধীনতা ব্যবহার করেই তারা টেস্ট চ্যাম্পিয়নশিপেও আফগানিস্তানের বিপক্ষে সম্ভাব্য সিরিজ বর্জন করবে। 

 

থম্পসন বলেন, ‘আফগানিস্তানের নারী শিক্ষা ও নারীদের শিক্ষা ও দৈনন্দিন জীবনে নানান অংশগ্রহণের ব্যাপারে কঠোরতা ও ক্রিকেট খেলার ওপর বিধিনিষেধ প্রয়োগ করায় তালেবান সরকারের সাথে ক্রীড়া সম্পর্ক রাখা ঠিক মনে করছে না ইসিবি।’ 

 

এর আগে ২০২০ সালের করোনাকালে ২৫ নারী ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে এনেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু এক বছরেরও কম সময়ের মধ্যে তালেবান ক্ষমতায় এলে পরিস্থিতি বদলে যায়। 

 

তালেবানের লক্ষ্যবস্তুতে পরিণত হয় চুক্তিবদ্ধ ক্রিকেটার ও তাদের পরিবার। কয়েকজন নারী ক্রিকেটার ভয়ে ক্রিকেটসামগ্রী পুড়িয়ে ফেলেন, কেউ কেউ পালিয়ে যান বিদেশে। 

 

ফিরোজা আমিরি, বেনাফশা হাশিমিসহ অনেক নারী ক্রিকেটার বর্তমানে অস্ট্রেলিয়ায় শরণার্থী হিসেবে বসবাস করছেন। তাদের কেউ মেলবোর্নে অবার কেউ আছেন ক্যানবেরায়।

 

ডিসি/আপ্র/১০/০৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই