গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৪ জুলাই ২০২৬

মেনু

বাংলাদেশ যুব দলের ‘মেন্টর’ হচ্ছেন মাহমুদউল্লাহ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৪০ পিএম, ১৪ মে ২০২৬ | আপডেট: ০২:১৭ এএম ২০২৬
বাংলাদেশ যুব দলের ‘মেন্টর’ হচ্ছেন মাহমুদউল্লাহ
ছবি

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও এখনও ঘরোয়া ক্রিকেটে সক্রিয় আছেন মাহমুদউল্লাহ। 

 

তবে খেলোয়াড়ি জীবন পুরোপুরি শেষ হওয়ার আগে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি। 

 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর হিসেবে কাজ করবেন দেশের সাবেক এই অধিনায়ক।

বিসিবির একটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হলেও মাহমুদউল্লাহর সঙ্গে বোর্ডের কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে। আগামী যুব বিশ্বকাপ পর্যন্ত এই দায়িত্বে থাকবেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

খেলা ছাড়ার পর মাহমুদউল্লাহ যে কোচিং পেশায় নাম লেখাতে পারেন, সেই আভাস মিলেছিল কদিন আগেই। বিসিবির তত্ত্বাবধানে ‘লেভেল থ্রি’ কোচিং কোর্স করেছেন তিনি। যুব দলের সঙ্গে তার কাজ অবশ্য সরাসরি কোচিং নয়। তবে যুব দলের ক্রিকেটারদের ক্রিকেট, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে অনেক কিছু নিবিড়ভাবে শেখানোর দায়িত্ব থাকবে তার।


মাহমুদউল্লাহ এখন প্রাইম ব্যাংকের হয়ে খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগে। ঢাকা লিগ ও বিপিএলেই তার ক্রিকেটীয় সত্তা টিকে আছে এখন।

৪০ বছর বয়সী অলরাউন্ডার বাংলাদেশের হয়ে খেলেছে ৫০ টেস্ট, ২৩৯ ওয়ানডে ও ১৪১ টি-টোয়েন্টি। দেশকে নেতৃত্ব দিয়েছেন ৬ টেস্ট ও ৪৩ টি-টোয়েন্টিতে।

আগামী যুব বিশ্বকাপ হওয়ার কথা বাংলাদেশেই, ২০২৮ সালে। অনূর্ধ্ব-১৯ দলের কার্যক্রম আবর্তিত হয় মূলত বিশ্বকাপকে ঘিরেই। 

 

২০২০ যুব বিশ্বকাপের চ্যাম্পিয়নরা পরে আর সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারেনি। এ বছরের বিশ্বকাপে তাদের পথচলা শেষ হয় সুপার সিক্সে।

 

ডিসি/আপ্র/১৪/০৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

ব্রাজিল আর্জেন্টিনা দূতের শান্তির বার্তা ঢাকায়
০৩ জুলাই ২০২৬

ব্রাজিল আর্জেন্টিনা দূতের শান্তির বার্তা ঢাকায়

বিশ্বকাপ উন্মাদনার মধ্যে পুরো বাংলাদেশ যখন ব্রাজিল ও আর্জেন্টিনা দুই শিবিরে বিভক্ত এবং সামাজিক যোগায...

সহজ জয়ে আলজেরিয়াকে বিদায়, শেষ ষোলোয় সুইজারল্যান্ড
০৩ জুলাই ২০২৬

সহজ জয়ে আলজেরিয়াকে বিদায়, শেষ ষোলোয় সুইজারল্যান্ড

দুই অর্ধে দুই গোল, আর তাতেই বিশ্বকাপ থেকে ছিটকে গেল আলজেরিয়া। আফ্রিকান দলটিকে ২–০ গোলে হারিয়ে অনায়াস...

রেকর্ড গড়া ম্যাচে ইতিহাস লিখলেন রোনালদো
০৩ জুলাই ২০২৬

রেকর্ড গড়া ম্যাচে ইতিহাস লিখলেন রোনালদো

বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড ফুটবলার হিসেবে মাঠে নেমেই ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো...

অবিশ্বাস্য নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
০৩ জুলাই ২০২৬

অবিশ্বাস্য নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত নাটকীয়তার রেশ কাটেনি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গনসালো রামোসের গোলে এগি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই