গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আইসিসির এপ্রিলের সেরা নাহিদ রানা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৫০ পিএম, ১৪ মে ২০২৬ | আপডেট: ১৯:২৭ এএম ২০২৬
আইসিসির এপ্রিলের সেরা নাহিদ রানা
ছবি

ছবি সংগৃহীত

দেশের মাটিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে আগুন ঝরা বোলিংয়ের দারুণ এক স্বীকৃতি পেয়েছেন নাহিদ রানা। 

আইসিসির ‘প্লেয়ার অব দা মান্থ’ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের এই ফাস্ট বোলার। 

 

এপ্রিলের সেরার লড়াইয়ে তিনি হারিয়েছেন ওমানের জাতিন্দার সিং ও সংযুক্ত আরব আমিরাতের আজায় কুমারকে।

গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম বৃহস্পতিবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। 

শ্রীলঙ্কার ইমেশা দুলানি ও ব্রাজিলের লরা কার্দোসাকে পেছনে ফেলে নারী ক্রিকেটারদের মধ্যে সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট।

গত মাসে নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন নাহিদ। তিন ম্যাচে ১৬.৭৫ গড় ও ওভারপ্রতি ৪.৪৬ রান দিয়ে সর্বোচ্চ আট উইকেট নিয়ে সিরিজ সেরা হন তিনিই।


প্রথম ম্যাচে খরুচে বোলিং করলেও, পরের ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ান নাহিদ। গতির ঝড়ে কিউই ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলে ছাড়েন তিনি। তীব্র গরমেও সেদিন তার ১০ ওভারের মধ্যে একটি ছাড়া বাকি সব ডেলিভারিতে গতি স্পর্শ করে ১৪০ কিলোমিটার। 

ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট নেন তিনি স্রেফ ৩২ রানে।

সিরিজ নির্ধারণী ম্যাচেও আলো ছড়ান নাহিদ। ১০ ওভারে ৩৭ রান দিয়ে নেন দুই উইকেট। ২৩ বছর বয়সী নাহিদ এই প্রথম আইসিসির মাস সেরার পুরস্কার জিতলেন। 

 

গত বছরের এপ্রিলে মেহেদী হাসান মিরাজের পর বাংলাদেশের প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি পেলেন তিনি।


মিরাজ ও নাহিদ ছাড়া এই সম্মাননা পেয়েছেন বাংলাদেশের আর কেবল দুজন পুরুষ ক্রিকেটার- সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

নিউ জিল্যান্ডের মতো দলের বিপক্ষে পারফর্ম করে সেরা হওয়াটা বেশি তৃপ্তি দিচ্ছে নাহিদকে। “নিউ জিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো খেলে আইসিসির মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়াটা দারুণ এক অনুভূতি। 

 

দেশের মাটিতে এমন পারফরম্যান্স সিরিজটিকে আরও বিশেষ করে তুলেছে এবং সিরিজটি আমি সবসময় মনে রাখব।”

“আমার সতীর্থদের প্রতি আমি কৃতজ্ঞ, যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে নিরন্তর সমর্থন দিয়েছে এবং আমার ওপর বিশ্বাস রেখেছে। আশা করি, আমার দলের জন্য আরও জয় ও স্মরণীয় মুহূর্ত তৈরিতে অবদান রাখতে পারব।”

গত অক্টোবর ও ডিসেম্বরেও মাস সেরা হওয়া উলভার্ট এপ্রিলে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দারুণ পারফর্ম করেন। মাসের প্রথম দুই ওয়ানডেতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৬৯ করে রান করেন তিনি। 

 

দক্ষিণ আফ্রিকান অধিনায়ক পরে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রানের স্রোত বইয়ে দেন। পাঁচ ম্যাচে তিনটি ফিফটি ও একটি সেঞ্চুরি করেন এই ওপেনার।

তার দুর্দান্ত পারফরম্যান্সের সিরিজ ৪-১ ব্যবধানে জেতে দক্ষিণ আফ্রিকা।

ডিসি/আপ্র/১৪/০৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই