গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ বুলবুল-ফারুকদের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:১৪ পিএম, ১৬ মে ২০২৬ | আপডেট: ১২:১০ এএম ২০২৬
বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ বুলবুল-ফারুকদের
ছবি

ছবি সংগৃহীত

ক্রিকেটার তামিম ইকবালের নেতৃত্বে গঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন দুই সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ফারুক আহমেদসহ ১২ পরিচালক।


বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের কোর্টে এ আবেদনের ওপর শুনানি হতে পারে। রিটকারীরা হলেন, আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, আসিফ আকবর, খান আবদুর রাজ্জাক, এম নাজমুল ইসলাম, নাজমুল আবেদীন, মো. হাসানুজ্জামান, রাহাত শামস, আবুল বাশার, আদনান রহমান, আহসান ইকবাল চৌধুরী ও খালেদ মাসুদ পাইলট। 

রিটের বিবাদীরা হলেন, বাংলাদেশের পক্ষে যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ, জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক, যুব ও ক্রীড়া সচিব, বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে সচিব, বিসিবির প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন, সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক সিবগাতুল্লাহ, জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব), ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আবেদনে বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডহক কমিটি করা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। 

এ ছাড়া অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়েছে।


এর আগে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে। 

 

গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল খান। আরও দুই সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান কমিটিতে আছেন। 

 

অ্যাডহক কমিটির সদস্য রাশনা ইমাম বিএনপির সংসদ সদস্য ববি হাজ্জাজের স্ত্রী।

মির্জা ইয়াসির আব্বাস, সাঈদ ইব্রাহিম আহমদ ও ইসরাফিল খসরু যথাক্রমে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের ছেলে। কমিটিতে আরও আছেন তানজিল চৌধুরী, মির্জা সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা। 

এর বৈধতা চ্যালেঞ্জ করে সাত আইনজীবী রিট করলে তা ১১ মে খারিজ করে দেন বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ।

 

ডিসি/আপ্র/১৬/০৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ব্রাজিল আর্জেন্টিনা দূতের শান্তির বার্তা ঢাকায়
০৩ জুলাই ২০২৬

ব্রাজিল আর্জেন্টিনা দূতের শান্তির বার্তা ঢাকায়

বিশ্বকাপ উন্মাদনার মধ্যে পুরো বাংলাদেশ যখন ব্রাজিল ও আর্জেন্টিনা দুই শিবিরে বিভক্ত এবং সামাজিক যোগায...

সহজ জয়ে আলজেরিয়াকে বিদায়, শেষ ষোলোয় সুইজারল্যান্ড
০৩ জুলাই ২০২৬

সহজ জয়ে আলজেরিয়াকে বিদায়, শেষ ষোলোয় সুইজারল্যান্ড

দুই অর্ধে দুই গোল, আর তাতেই বিশ্বকাপ থেকে ছিটকে গেল আলজেরিয়া। আফ্রিকান দলটিকে ২–০ গোলে হারিয়ে অনায়াস...

রেকর্ড গড়া ম্যাচে ইতিহাস লিখলেন রোনালদো
০৩ জুলাই ২০২৬

রেকর্ড গড়া ম্যাচে ইতিহাস লিখলেন রোনালদো

বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড ফুটবলার হিসেবে মাঠে নেমেই ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো...

অবিশ্বাস্য নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
০৩ জুলাই ২০২৬

অবিশ্বাস্য নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত নাটকীয়তার রেশ কাটেনি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গনসালো রামোসের গোলে এগি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই