গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

দিনের শুরুতেই পাকিস্তানকে জোড়া আঘাত তাসকিনের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:৩০ পিএম, ১৭ মে ২০২৬ | আপডেট: ০৭:০২ এএম ২০২৬
দিনের শুরুতেই পাকিস্তানকে জোড়া আঘাত তাসকিনের
ছবি

ছবি সংগৃহীত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা দুর্দান্তভাবে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ডানহাতি পেসার তাসকিন আহমেদের গতি আর সুইংয়ের সামনে দাঁড়াতে পারেনি পাকিস্তানের দুই ওপেনার। আব্দুল্লাহ ফজলকে ফেরানোর পর প্রথম টেস্টের অভিষেকে সেঞ্চুরি করা আজান আওয়াইজকেও সাজঘরে পাঠিয়েছেন তিনি। তাসকিনের এই জোড়া আঘাতে দ্বিতীয় দিনের শুরুতেই বেশ চাপে পড়েছে সফরকারী পাকিস্তান।

দিনের শুরুতেই তাসকিনের গতিতে পরাস্ত হন পাকিস্তানের ওপেনার আব্দুল্লাহ ফজল। আগের দিনের ২১ রানের সঙ্গে বোর্ডের মাত্র ১ রান যোগ হতেই তথা দলীয় ২২ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ৯ রান করা এই ব্যাটারের ব্যাটের কানা ছুঁয়ে যাওয়া বলটি উইকেটের পেছনে বাঁ দিকে দারুণভাবে ঝাঁপিয়ে গ্লাভসবন্দী করেন লিটন কুমার দাস।

প্রথম ধাক্কা সামলে ওঠার আগেই পাকিস্তানের শিবিরে আবারো আঘাত হানেন তাসকিন। এবার তার শিকার প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান আজান আওয়াইজ। প্রথম দিনের শেষ বিকেলে তিনটি চার মেরে দারুণ কিছুর ইঙ্গিত দিলেও এদিন ২৪ বলে ১৩ রান করে মুমিনুল হকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ২৩ রানে ২ উইকেট হারিয়ে বসা পাকিস্তানের ক্রিজে এখন আছেন অধিনায়ক শান মাসুদ ও অভিজ্ঞ বাবর আজম।

এর আগে, প্রথম টেস্টের শেষ বিকেলে ৬ ওভার ব্যাটিং করে কোনো উইকেট না হারিয়ে ২১ রান তুলেছিল পাকিস্তান। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে তারা এখনো ২৫৫ রানে পিছিয়ে রয়েছে।

প্রথম দিনে পাকিস্তানের বোলারদের সামনে ধুঁকতে থাকা বাংলাদেশকে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে এক দুর্দান্ত সেঞ্চুরি উপহার দেন লিটন কুমার দাস। ১০৬ রানে ৪ উইকেট হারিয়ে দল যখন চরম সংকটে, তখন প্রাচীর হয়ে দাঁড়ান তিনি। ১৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১২৬ রানের এক মহাকাব্যিক ইনিংস খেলেন এই উইকেটকিপার-ব্যাটার। এটি তাঁর টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ এবং পাকিস্তানের বিপক্ষে টানা দ্বিতীয় শতক। লিটনের এই লড়াকু ইনিংসে ভর করে বাংলাদেশ অলআউট হওয়ার আগে প্রথম ইনিংসে ২৭৮ রান সংগ্রহ করে।

বাংলাদেশের ইনিংসে তানজিদ হাসান তামিম ২৬, নাজমুল হোসেন শান্ত ২৯, মুমিনুল হক ২২ ও মুশফিকুর রহিম ২৩ রান করলেও কেউ নিজেদের ইনিংস বড় করতে পারেননি। পাকিস্তানের হয়ে বল হাতে খুররম শাহজাদ ৪টি এবং মোহাম্মদ আব্বাস ৩টি উইকেট নেন। 

এসি/আপ্র/১৭/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ব্রাজিল আর্জেন্টিনা দূতের শান্তির বার্তা ঢাকায়
০৩ জুলাই ২০২৬

ব্রাজিল আর্জেন্টিনা দূতের শান্তির বার্তা ঢাকায়

বিশ্বকাপ উন্মাদনার মধ্যে পুরো বাংলাদেশ যখন ব্রাজিল ও আর্জেন্টিনা দুই শিবিরে বিভক্ত এবং সামাজিক যোগায...

সহজ জয়ে আলজেরিয়াকে বিদায়, শেষ ষোলোয় সুইজারল্যান্ড
০৩ জুলাই ২০২৬

সহজ জয়ে আলজেরিয়াকে বিদায়, শেষ ষোলোয় সুইজারল্যান্ড

দুই অর্ধে দুই গোল, আর তাতেই বিশ্বকাপ থেকে ছিটকে গেল আলজেরিয়া। আফ্রিকান দলটিকে ২–০ গোলে হারিয়ে অনায়াস...

রেকর্ড গড়া ম্যাচে ইতিহাস লিখলেন রোনালদো
০৩ জুলাই ২০২৬

রেকর্ড গড়া ম্যাচে ইতিহাস লিখলেন রোনালদো

বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড ফুটবলার হিসেবে মাঠে নেমেই ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো...

অবিশ্বাস্য নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
০৩ জুলাই ২০২৬

অবিশ্বাস্য নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত নাটকীয়তার রেশ কাটেনি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গনসালো রামোসের গোলে এগি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই