গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:১৮ পিএম, ১৮ মে ২০২৬ | আপডেট: ১৩:৪২ এএম ২০২৬
বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জে পাকিস্তান
ছবি

ছবি সংগৃহীত

লিটন দাসের সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিমের রেকর্ডগড়া শতকে ভর করে পাকিস্তানের সামনে পাহাড়সম লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। সিলেট টেস্টে জিততে হলে এবার বিশ্বরেকর্ড গড়তেই হবে সফরকারীদের।

দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেছে ৩৯০ রান। প্রথম ইনিংসের ১৫৬ রানের লিড মিলিয়ে স্বাগতিকদের মোট লিড দাঁড়িয়েছে ৪৩৬ রান। ফলে জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য ৪৩৭ রান। অথচ টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ৪১৮ রান, যা ওয়েস্ট ইন্ডিজ গড়েছিল।

তৃতীয় দিনের শুরুতে ১৫৬ রানের লিড নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। আগের দিন ১৩ রানে অপরাজিত থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে ক্রিজে ছিলেন মুশফিকুর রহিম। তবে দিনের পঞ্চম ওভারেই খুররম শাহজাদের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন শান্ত। ৪৬ বলে ১৫ রান করেন তিনি।

এরপর লিটন দাসকে নিয়ে ইনিংস গড়েন মুশফিক। দুজনের দৃঢ় জুটিতে দ্রুত বাড়তে থাকে বাংলাদেশের লিড। ৪১তম ওভারের তৃতীয় বলে এক রান নিয়ে দলের লিড ২০০ পার করেন লিটন। প্রথম সেশন শেষে দুজনের অবিচ্ছিন্ন জুটিতে আসে ৮৮ রান, তখন বাংলাদেশের লিড দাঁড়ায় ২৪৯।

লাঞ্চের পর নিজের প্রথম বলেই টেস্ট ক্যারিয়ারের ২০তম অর্ধশতক পূর্ণ করেন লিটন। এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানও করেন তিনি। এর আগে ২০২২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টে দুই ইনিংস মিলিয়ে করেছিলেন ১৯৩ রান। এবার সেই রেকর্ড ছাড়িয়ে যান ডানহাতি এই ব্যাটার।

প্রথম ইনিংসে ১২৬ রান করা লিটন দ্বিতীয় ইনিংসে করেন ৬৯ রান। দুই ইনিংস মিলিয়ে তার মোট সংগ্রহ দাঁড়ায় ১৯৫ রান। অন্যদিকে ১০৩ বলে অর্ধশতক পূর্ণ করেন মুশফিকুর রহিম।

দীর্ঘ সময় ধরে উইকেটে থেকে বাংলাদেশের ইনিংসকে বড় করেন অভিজ্ঞ এই ব্যাটার। ১৭৮ বলে শতক পূর্ণ করেন তিনি। ইনিংসজুড়ে মারেন ৯টি চার ও একটি ছক্কা। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি, যা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। শেষ পর্যন্ত ২৩৩ বলে ১৩৭ রান করে ফেরেন তিনি।

শেষদিকে মুশফিককে কিছুটা সঙ্গ দেন তাইজুল ইসলাম। তিনি ৫১ বলে ২২ রান করেন। এছাড়া মেহেদি হাসান মিরাজ ১৯, তাসকিন আহমেদ ৬ ও শরিফুল ইসলাম করেন ১২ রান।

এখন ইতিহাস গড়ার কঠিন পরীক্ষার সামনে পাকিস্তান। জিততে হলে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রান তাড়ার নতুন বিশ্বরেকর্ড গড়তে হবে তাদের।


এসি/আপ্র/১৮/০৫/২০২৬

 

 

 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই