গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পাকিস্তানকে টানা দ্বিতীয়বার হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:৪৯ পিএম, ২০ মে ২০২৬ | আপডেট: ১১:৩৮ এএম ২০২৬
পাকিস্তানকে টানা দ্বিতীয়বার হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস
ছবি

ছবি সংগৃহীত

সিলেট টেস্টে ৭৮ রানের দারুণ জয় তুলে নিয়ে দুই ম্যাচের সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এর আগে মিরপুর টেস্টেও জয় পেয়েছিল টাইগাররা। এর ফলে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের ঐতিহাসিক কীর্তি গড়ল বাংলাদেশ ক্রিকেট দল। 

সিলেট টেস্টের পঞ্চম দিনে পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল ১২০ রান, হাতে ছিল তিনটি উইকেট। তবে দিনের শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।

৪৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ৩১৭ রান করেছিল পাকিস্তান। শেষ দিনে তাদের জয়ের আশা ছিল রিজওয়ান–সাজিদ জুটির ওপর। তবে সেই প্রতিরোধ বেশিক্ষণ টেকেনি। 

পঞ্চম দিনের শুরুতে মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান ধৈর্য ধরে খেলতে থাকলেও সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। নাহিদ রানার বলে স্লিপে সহজ ক্যাচ মিস করেন মেহেদী হাসান মিরাজ। সেই সুযোগে কিছুটা চাপ তৈরি করে পাকিস্তান।

তবে ম্যাচের মোড় ঘুরে যায় তাইজুল ইসলামের স্পিনে। গুরুত্বপূর্ণ অষ্টম উইকেটের জুটি ভাঙেন তিনি। সাজিদ খানকে আউট করে নিজের ফাইফার পূর্ণ করেন এই বাঁহাতি স্পিনার। আউট হওয়ার আগে সাজিদ করেন ৩৬ বলে ২৮ রান।

এরপর দ্রুতই বাকি উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ হোয়াইটওয়াশ সম্পন্ন করল টাইগাররা।

এসি/আপ্র/২০/০৫/২০২৬
 

 

 

 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই