গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৭ মে ২০২৬

মেনু

ঢাকায় পৌঁছানোর পর থমাস ডুলিকে বাংলাদেশের কোচ ঘোষণা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩:১৫ পিএম, ২২ মে ২০২৬ | আপডেট: ২৩:৩১ এএম ২০২৬
ঢাকায় পৌঁছানোর পর থমাস ডুলিকে বাংলাদেশের কোচ ঘোষণা
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ হতে ঢাকায় এসে পৌঁছেছেন থমাস ডুলি। আজ (শুক্রবার) সকাল ৯টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের এক ফ্লাইটে তিনি বাংলাদেশে আসেন। ঘণ্টাখানেক সময় বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে হোটেলের উদ্দেশ্যে রওনা হন এই কোচ। বাফুফে স্টাফরাই বিমানবন্দরে উপস্থিত থেকে কোচকে স্বাগত জানিয়েছেন।

ঢাকায় পৌঁছানোর পরপরই বাফুফে ফেসবুক পেজে ডুলিকে কোচ হিসেবে ঘোষণা করে। ফেসবুকের পাশাপাশি গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছে ফেডারেশন। থমাস ডুলি বাংলাদেশ ফুটবল দলের কোচ হচ্ছেন এটা অনুমেয় ছিল। আগে আনুষ্ঠানিক ঘোষণা না দিয়ে দেশে আসার পরই বাফুফে অবহিত করেছে সবাইকে।

এর আগে বাফুফে ২ বছরের জন্য কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল। এরপর আড়াইশ’র বেশি সিভি থেকে একটি বিশেষ বাছাই কমিটি ২২ জনের তালিকা জাতীয় দল কমিটিকে দেয়। সেখান থেকে ১১ জনের আরেকটি সংক্ষিপ্ত তালিকা করা হয়। ওই ১১ জনের সাক্ষাৎকার নেয় ফেডারেশনের কর্তারা। ওয়েলসের কোচ ক্রিস কোলম্যানকে নিয়ে আগ্রহ বেশি থাকলেও পরবর্তীতে এজেন্ট ফি নিয়ে জটিলতায় আর হয়নি। এরপর স্টোকসের পরিবর্তে ডুলিকে বেছে নিয়েছে বাফুফে।

বিশ্ব ফুটবলে দীর্ঘ ৪৩ বছরের অভিজ্ঞতা নিয়ে আসছেন তিনি। খেলোয়াড়ি জীবনে ডুলি যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে খেলেছেন এবং দেশটি ১৯৯৪ বিশ্বকাপে অংশ নিয়েছে। ১৯৯৮ সালের বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলের অধিনায়কের দায়িত্বও পালন করেন। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ক্লিন্সম্যানের অধীনে যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন তিনি।

কোচ ডুলি একটি দল গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ দক্ষ এবং এশিয়ান ফুটবলের বাস্তবতা, চ্যালেঞ্জ ও সমর্থকদের আবেগ সম্পর্কে তার রয়েছে গভীর ধারণা। তার অধীনে ফিলিপাইন জাতীয় ফুটবল দল ইতিহাস গড়ে অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে এবং অর্জন করে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ বিশ্ব র‍্যাঙ্কিং।সবশেষ গায়ানা জাতীয় ফুটবল দলের হেড কোচ ছিলেন ডুলি। তার অধীনে গায়ানা চার ম্যাচের সবকটিতেই জয় পায়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলছে, যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত জার্মান থমাস ডুলিকে নিয়োগ দিয়ে আমরা আশাবাদী ও রোমাঞ্চিত। বাফুফে মনে করে, বাংলাদেশের তরুণ ফুটবলারদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় দলকে আরো প্রতিযোগিতামূলক ও সফল এক দলে পরিণত করার লক্ষ্য নিয়েই এবার নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন থমাস ডুলি।

এসি/আপ্র/২২/০৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

মেসিকে নিয়ে স্বস্তির খবর জানালো মায়ামি
২৬ মে ২০২৬

মেসিকে নিয়ে স্বস্তির খবর জানালো মায়ামি

বিশ্বকাপ শুরুর কয়েক সপ্তাহ আগে ক্লাবের শেষ ম্যাচ খেলতে গিয়ে চোটের কারণে আলোচনায় এসেছেন লিওনেল মেসি।...

স্পেনের বিশ্বকাপ দলে রেয়াল মাদ্রিদের কেউ নেই, বার্সেলোনার আধিপত্য
২৫ মে ২০২৬

স্পেনের বিশ্বকাপ দলে রেয়াল মাদ্রিদের কেউ নেই, বার্সেলোনার আধিপত্য

আগের ৭৫ বছরে যা দেখা যায়নি, স্পেনের ফুটবলে এবার সেটারই দেখা মিলল। রেয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড় ছাড়াই...

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক ৮ জন
২৫ মে ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক ৮ জন

ভোটের লড়াইয়ে নামার আগেই এবার বিসিবি পরিচালক হওয়া নিশ্চিত ৮ জনের। তাদের মধ্যে ৭ জনই ক্যাটেগরি-১ বা আঞ...

তরুণ ক্রিকেটারদের সাহায্য করতে মুখিয়ে মাহমুদউল্লাহ
২৫ মে ২০২৬

তরুণ ক্রিকেটারদের সাহায্য করতে মুখিয়ে মাহমুদউল্লাহ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বয়সভিত্তিক ক্রিকেটে সাবেক জাতীয় দলের ক্রিকেটারদের সম্পৃক্ত করার পরিক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই