গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কোচ হিসেবে ডুলির নিয়োগ এখনও চূড়ান্ত নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৫৬ পিএম, ২৩ মে ২০২৬ | আপডেট: ০৫:১৭ এএম ২০২৬
কোচ হিসেবে ডুলির নিয়োগ এখনও চূড়ান্ত নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে নতুন প্রধান কোচ হিসেবে থমাস ডুলির নাম ঘোষণার একদিন পরই নতুন তথ্য দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি দাবি করেছেন, জার্মান বংশোদ্ভূত এই মার্কিন কোচের সঙ্গে এখনো চূড়ান্ত চুক্তি হয়নি। 

রাজধানীতে এএফসি গ্রাসরুটস ফুটবল ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় দলের সাবেক অধিনায়ক সাংবাদিকদের বলেছেন, আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচটিকে ডুলির জন্য পরীক্ষার মঞ্চ হিসেবে দেখা হবে।


আমিনুল গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা সান মারিনো ম্যাচটিকে পরীক্ষার মঞ্চ হিসেবে দেখতে চাই। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’ তিনি আরও জানান, ‘আমার মতে, বাংলাদেশের ফুটবলের বর্তমান বাস্তবতা বিবেচনায় আগে কোচকে পরীক্ষামূলকভাবে মূল্যায়ন করা উচিত। 

 

আমি ইতোমধ্যে বাফুফে সভাপতিকে বলেছি, ভবিষ্যতে আরও ভালো কোনো বিকল্প পাওয়া গেলে যেন দ্রুত তাকে আনার জন্য খোঁজ চালিয়ে যাওয়া হয়।’ 

কোচ খোঁজার প্রক্রিয়ায় বাফুফে সভাপতির সঙ্গে একাধিক বৈঠক করা আমিনুল জানান, থমাস ডুলিকে নিয়োগ দেওয়ার বিষয়ে তার সঙ্গে বাফুফের কোনো আলোচনা হয়নি, ‘ক্রিস কোলম্যানকে নিয়ে তারা আমার সার্বিক সহযোগিতা চেয়েছিল এবং আমি তাতে সম্মতি দিয়েছিলাম।

 

 কিন্তু থমাস ডুলির নিয়োগের বিষয়ে বাফুফে আমার কোনো সহায়তা চায়নি।’

 

ডিসি/আপ্র/২৩/০৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই