গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মাত্র ২ রানে ৬ উইকেটের বিশ্বরেকর্ড অখ্যাত বোলারের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৯ পিএম, ২৫ মে ২০২৬ | আপডেট: ১৫:৩০ এএম ২০২৬
মাত্র ২ রানে ৬ উইকেটের বিশ্বরেকর্ড অখ্যাত বোলারের
ছবি

ছবি সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান উপ-আঞ্চলিক বাছাই পর্বের ম্যাচে মালির ব্যাটারদের নাকানিচুবানি খাইয়েছেন বোতসোয়ানার পেসার নাবিল মাস্টার। তার বলে যেন চোখে সর্ষেফুল দেখেছে মালির ব্যাটাররা।

দীর্ঘ ৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নাবিল দ্বিতীয় ম্যাচেই বল হাতে মাত্র ২ রানে শিকার করেছেন ৬ উইকেট। ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রান খরচে ৬ বা এর বেশি উইকেট নেওয়ার রেকর্ড এটিই।

গতকাল রোববার ২.৪ ওভার বোলিং করে এই কীর্তি গড়েন তিনি। মাত্র ০.৭৫ রান খরচ করেন ওভারপ্রতি। দুর্দান্ত পারফরম্যান্সে নাবিল ভেঙে দেন সিঙ্গাপুরের হার্শ ভার্দোয়াজের রেকর্ড। তরুণ এই লেগস্পিনার ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে ৪ ওভারে ৩ রান খরচায় শিকার করেন ৬ উইকেট।

এখন পর্যন্ত ১২ বোলার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯ বা এরচেয়ে কম রান খরচায় ৬ উইকেট শিকারের কীর্তি গড়েছেন। এখানেও সবাইকে ছাড়িয়ে গেছেন নাবিল মাত্র ২ রানে ৬ উইকেট নিয়ে।

ম্যাচের ষষ্ঠ ওভারে তার হাতে বল তুলে দেন অধিনায়ক। প্রথম ওভারে কোনো উইকেট না পেলেও দেন মাত্র ১ রান। দ্বিতীয় ওভার করতে এসে প্রথম দুই বলে নেন দুই উইকেট। যদিও হ্যাটট্রিক হয়নি। সেই ওভারের শেষ বলে আরো এক উইকেট শিকার করেন নাবিল।

আগের ওভারে ৩ উইকেট তুলে নেওয়ায় টানা তৃতীয় ওভার করতে আসেন নাবিল। বাকি ৪ বলে শিকার করেন আরও ৩ উইকেট। নাবিলের তোপেই মালি মাত্র ২৪ রানে গুটিয়ে যায়। ২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচ জিততে কোনো কষ্ট হয়নি বোতসোয়ানার। মাত্র ২.২ ওভারে জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে তারা।

এসি/আপ্র/২৫/০৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই