গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

স্পেনের বিশ্বকাপ দলে রেয়াল মাদ্রিদের কেউ নেই, বার্সেলোনার আধিপত্য

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৫১ পিএম, ২৫ মে ২০২৬ | আপডেট: ০৮:৪৬ এএম ২০২৬
স্পেনের বিশ্বকাপ দলে রেয়াল মাদ্রিদের কেউ নেই, বার্সেলোনার আধিপত্য
ছবি

ছবি সংগৃহীত

আগের ৭৫ বছরে যা দেখা যায়নি, স্পেনের ফুটবলে এবার সেটারই দেখা মিলল। রেয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড় ছাড়াই বিশ্বকাপ খেলতে যাচ্ছে বর্তমান ইউরোপ চ্যাম্পিয়নরা। 

উত্তর আমেরিকা বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে, যেখানে বার্সেলোনার ফুটবলারদের ছড়াছড়ি। আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় বৈশ্বিক আসরের জন্য সোমবার ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ১৯৫০ বিশ্বকাপের পর এই প্রথম রেয়াল মাদ্রিদের কোনো ফুটবলার ছাড়া বিশ্বকাপ খেলবে স্প্যানিশরা। 

 

রেয়াল মাদ্রিদের মূলত দুই জন খেলোয়াড়ের জাতীয় দলে ডাক না পাওয়াটা চমক জাগিয়েছে। তারা হলেন- ডিন হাউসেন ও দানি কার্ভাহাল। অবশ্য রাইট-ব্যাক কার্ভাহালকে চলতি মৌসুমে চোটে ভীষণ ভুগতে হয়েছে, তিনি খেলার সুযোগ পেয়েছেন কমই। আক্রমণভাগেই জায়গা পেয়েছেন বার্সেলোনার তিন জন- লামিনে ইযামাল, দানি ওলমো ও ফেররান তরেস। 

এছাড়া প্রতিটি বিভাগেই আছে ক্লাবটির খেলোয়াড়। তারা হলেন- হোয়ান গার্সিয়া, পাউ কুবার্সি, এরিক গার্সিয়া, পেদ্রি ও রদ্রি। দুই ফরোয়ার্ড লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামসের চোট সমস্যা আছে, তবুও তাদের ওপর আস্থা রেখেছেন কোচ। 

হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন তারা। তবে বিশ্বকাপের আগেই তাদের সেরে ওঠার আশায় আছে দল। আগামী ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে স্পেনের। ‘এইচ’ গ্রুপের অন্য দুই দল সৌদি আরব ও উরুগুয়ে।


স্পেনের বিশ্বকাপ দল:


গোলরক্ষক: উনাই সিমোন (আথলেতিক বিলবাও), দাভিদ রায়া (আর্সেনাল), হোয়ান গার্সিয়া (বার্সেলোনা)
ডিফেন্ডার: পেদ্রো পোরো (টটেনহ্যাম হটস্পার), মার্কোস ইয়োরেন্তে (আতলেতিকো মাদ্রিদ), পাউ কুবার্সি (বার্সেলোনা), মার্ক পুবিল (আতলেতিকো মাদ্রিদ), এমেরিক লাপোর্তে (আতলেতিক বিলবাও), এরিক গার্সিয়া (বার্সেলোনা), আলেক্স গ্রিমাল্দো (বায়ার লেভারকুজেন), মার্ক কুকুরেইয়া (চেলসি)


মিডফিল্ডার: রদ্রি (ম্যানচেস্টার সিটি), মার্তিন সুবিমেন্দি (আর্সেনাল), গাভি (বার্সেলোনা), পেদ্রি (বার্সেলোনা) ফাবিয়ান রুইস (পিএসজি), মিকেল মেরিনো (আর্সেনাল), আলেক্স বায়েনা (আতলেতিকো মাদ্রিদ)


ফরোয়ার্ড: দানি ওলমো (বার্সেলোনা), লামিনে ইয়ামাল (বার্সেলোনা), ফেররান তরেস (বার্সেলোনা), ইয়েরেমি পিনো (ক্রিস্টাল প্যালেস), নিকো উইলিয়ামস (আথলেতিক বিলবাও), ভিক্তর মুনিয়োস (ওসাসুনা), মিকেল ওইয়ারসাবাল (রেয়াল সোসিয়েদাদ), বোর্হা ইগলেসিয়াস (সেল্তা দি ভিগো)

 


ডিসি/আপ্র/২৫/০৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই