গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে মুশফিক ও তাইজুল

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৯ পিএম, ২৭ মে ২০২৬ | আপডেট: ১৪:০৩ এএম ২০২৬
ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে মুশফিক ও তাইজুল
ছবি

সিরিজে বাংলাদেশের সবচেয়ে উজ্জ্বল পারফরমার ছিলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম -ফাইল ছবি

পাকিস্তানের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজে ঐতিহাসিক সাফল্যের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সর্বশেষ টেস্ট র‌্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি করেছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। সিরিজে ২-০ ব্যবধানে জয় পাওয়ার পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশ উঠে এসেছে পঞ্চম স্থানে।

সিরিজে বাংলাদেশের সবচেয়ে উজ্জ্বল পারফরমার ছিলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। চার ইনিংসে সর্বোচ্চ ২৫৯ রান করে সিরিজসেরা হওয়া এই ডানহাতি ব্যাটার সর্বশেষ টেস্ট র‌্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে যৌথভাবে ১৬তম স্থানে উঠে এসেছেন। এটি তার ক্যারিয়ারের সর্বোচ্চ র‌্যাঙ্কিং। এর আগে তার সেরা অবস্থান ছিল ১৭তম।

ব্যাটারদের তালিকায় বড় অগ্রগতি হয়েছে লিটন কুমার দাসেরও। পাকিস্তান সিরিজে ২৩৯ রান করার পুরস্কার হিসেবে তিনি ১৪ ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠে এসেছেন।

বোলারদের র‌্যাঙ্কিংয়েও উজ্জ্বল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম দুই ধাপ এগিয়ে ১১তম স্থানে পৌঁছেছেন। এটিও তার ক্যারিয়ারসেরা অবস্থান। এর আগে তার সর্বোচ্চ র‌্যাঙ্কিং ছিল ১৩তম। একই সঙ্গে তিনি পেয়েছেন ক্যারিয়ারসেরা ৭৩২ রেটিং পয়েন্ট।

অফস্পিনার মেহেদী হাসান মিরাজও দুই ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ২৫তম স্থানে উঠে এসেছেন। অন্যদিকে পেসার নাহিদ রানা ১০ ধাপ এগিয়ে ৫৪তম স্থানে জায়গা করে নিয়েছেন।

এ ছাড়া অলরাউন্ডারদের টেস্ট র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে তাইজুল ইসলামের। তিনি তিন ধাপ এগিয়ে ২৯তম স্থানে উঠে এসেছেন।
সানা/আপ্র/২৭/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই