গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অভিষেকে ৫ উইকেট নিয়ে মিনহাসের অনন্য কীর্তি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:৪৪ পিএম, ৩০ মে ২০২৬ | আপডেট: ০৬:০৮ এএম ২০২৬
অভিষেকে ৫ উইকেট নিয়ে মিনহাসের অনন্য কীর্তি
ছবি

ছবি সংগৃহীত

ওয়ানডে অভিষেকের উপলক্ষ স্মরণীয় বোলিং পারফরম্যান্সে রাঙালেন আরাফাত মিনহাস। এই সংস্করণে পাকিস্তানের হয়ে এতদিন যা পারেননি কেউ, তাই করে দেখালেন ২১ বছর বয়সী বাঁহাতি স্পিনার।

রাওয়ালপিন্ডিতে শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১০ ওভারে ৩২ রানে ৫ উইকেট নেন মিনহাস।

এই প্রথম পাকিস্তানের হয়ে ওয়ানডে অভিষেকে পাঁচ উইকেট পেলেন কেউ। এর আগে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছিলেন পাঁচ জন- সারফারাজ নাওয়াজ, আব্দুল কাদির, জাকির খান, আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম।

সব দেশ মিলিয়ে ওয়ানডে অভিষেকে পাঁচ উইকেট শিকারি ১৬তম বোলার মিনহাস।

স্পিন সহায়ক উইকেটে এ দিন পাকিস্তানের স্পিনারদের দাপটে ২০০ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

সফরকারীদের ১০ উইকেটের ৮টি নেন স্পিনাররা। লেগ স্পিনার আবরার ৪৪ রানে নেন ২ উইকেট। অফ স্পিনে ২১ রানে একটি উইকেট নেন সালমান আলি আগা।

ইনিংসের অষ্টম ওভারে প্রথমবার বোলিং পান মিনহাস। অস্ট্রেলিয়ার স্কোর তখন ১ উইকেটে ৩৪। প্রথম তিন ওভারে তিনি দেন ১৭ রান। চতুর্থ ওভারে তিন বলের মধ্যে এলবিডব্লিউ করে বিদায় করেন জশ ইংলিস ও মার্নাস লাবুশেনকে। পরের ওভারে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করে দেন ক্যামেরন গ্রিনকে।

প্রথম স্পেলে ৬ ওভারে ২৭ রানে ৩ উইকেট নেন মিনহাস।

৬৮ রানে ৪ উইকেট হারানোর ধাক্কা সামলে প্রতিরোধ গড়েন ম্যাথু শর্ট ও ম্যাট রেনশ। দ্বিতীয় স্পেলে ফিরে দ্বিতীয় ওভারে শর্টকে ফিরিয়ে ৫৫ রানের এই জুটি ভাঙেন মিনহাস। আর কোটার শেষ ওভারের পঞ্চম বলে ন্যাথান এলিসকে বোল্ড করে ৫ উইকেট পূর্ণ করেন তিনি।

পাকিস্তানের হয়ে এরই মধ্যে চারটি টি-টোয়েন্টি খেলা মিনহাস যেকোনো ধরনের স্বীকৃত ক্রিকেটেই এই প্রথম পাঁচ উইকেটের স্বাদ পেলেন।


ডিসি/আপ্র/৩০/০৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই