গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সুরিয়াভানশিকে শিগগিরই জাতীয় দলে দেখছেন সাঙ্গাকারা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:৪৮ পিএম, ৩০ মে ২০২৬ | আপডেট: ০৪:৩৫ এএম ২০২৬
সুরিয়াভানশিকে শিগগিরই জাতীয় দলে দেখছেন সাঙ্গাকারা
ছবি

ছবি সংগৃহীত

আইপিএলে সংশয় বা চ্যালেঞ্জ যত ছিল, ব্যাটকে মুগুর বানিয়ে সব গুঁড়িয়ে দিয়েছেন বৈভাব সুরিয়াভানশি। এখন আলোচনা চলছে তার পরের ধাপ নিয়ে। 

 

মাঠের ভেতরে-বাইরে কাছ থেকে তাকে দেখেছেন যিনি, যার নিবিড় যত্নে তিনি জ্বলে উঠেছেন আইপিএলে, সেই কুমার সাঙ্গাকারার বিশ্বাস, খুব দ্রুতই আন্তর্জাতিক আঙিনায় পা পড়বে সময়ের সবচেয়ে আলোচিত এই বিস্ময়-বালকের।

১৫ ম্যাচে ৭৭৬ রান, ২৩৭.৩০ স্ট্রাইক রেট, ১টি সেঞ্চুরি, ৩টি নব্বই, আরও ২টি ফিফটি, বাউন্ডারির (৬৩) চেয়ে বেশি ছক্কা (৭২), এবারের আইপিএলে এমন অবিশ্বাস্য সব সংখ্যার জন্ম হয়েছে সুরিয়াভানশির ব্যাটে। 

অসাধারণ সব রেকর্ড ও কীর্তি গড়েছেন। 

 

গত আসরে চমকপ্রদ আবির্ভাবের পর এবার তাকে কঠিন পরীক্ষায় পড়তে হবে বলে যারা ধারণা করেছিলেন, তাদের চোয়াল ঝুলিয়ে দিয়েছেন তিনি রূপকথার মতো পারফরম্যান্সে।

ভারতের ব্যাটিং কিংবদন্তি সুনিল গাভাস্কার কদিন আগে বলেছেন, সামনের টি-টোয়েন্টি সিরিজেই ভারতীয় দলে নেওয়া উচিত সুরিয়াভানশিকে।

 কিশোর এই ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তৈরি বলে মনে করেন বিরেন্দার শেবাগও। এবার একই কথা বললেন কুমার সাঙ্গাকারা।


সাঙ্গাকারার কথার গুরুত্ব এখানে একটু বেশিই। রাজস্থান রয়্যালসের কোচ তিনি। সুরিয়াভানশিকে ঘষামাজা করে তৈরি কার কাজটি তিনি করে চলেছেন নিত্য। 

 

রাজস্থানের মৌসুম শেষে লঙ্কান এই কিংবদন্তি বললেন, জতীয় দলে ডাক পাওয়ার দাবি জানিয়ে রেখেছেন তার দলের এই ব্যাটিং সেনসেশন।

“মাঠে না নামা পর্যন্ত কেউ জানে না, সে কতটা তৈরি। তবে বিশ্বের সেরা কিছু বোলারের বিপক্ষে বৈভাব যা করে দেখিয়েছে, তাতে আমার মনে হয়, আপনারা ওর সামনে যে কোনো চ্যালেঞ্জই ছুড়ে দিন না কেন, তা গ্রহণ করার জন্য ও পুরোপুরি প্রস্তুত। আমি নিশ্চিত যে ও খুব, খুব শিগগিরই দলে ডাক পাবে।”

“ও অনেক পরিপক্কতার সাথে ব্যাট করেছে, এই মৌসুমে আমাদের ওপেনিং জুটির দায়িত্ব খুব ভালোভাবে পালন করেছে।”


এতম কম বয়সী তুমুল প্রতিভাবান একজন ক্রিকেটারের জন্য সবচেয়ে বেশি জরুরি, মাঠের বাইরে তাকে ঠিকঠাক সামলানো এবং মনস্তাত্ত্বিকভাবে তাকে তৈরি করা। সেই কাজটি রাজস্থান কীভাবে করছে, জানালেন সাঙ্গাকারা।

“ওকে আমরা খুব ভালো পরিকল্পনার মধ্যে রেখেছি। আমরা ওর মাথায় খুব বেশি চাপ দেই না। ও আমাদের সব টিম মিটিংয়ে আসে, অবদান রাখে, শোনে এবং প্রচুর হোমওয়ার্ক করে। 

 

ভালোভাবে অনুশীলন করে, বোলারদের ভালোভাবে বোঝে, তাদের ভিডিও দেখে এবং নিজেকে খুব ভালোভাবে প্রস্তুত করে।”

“আমরা ওর মাথায় কোনো অপ্রয়োজনীয় চিন্তা ঢোকাতে চাই না। একটা স্বচ্ছ ভাবনা নিয়ে ওই সাহসের সাথে ব্যাটিং করাটাই আমরা ওর কাছ থেকে দেখতে চাই।”

ডিসি/আপ্র/৩০/০৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই