গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ক্রিকেটার ও দর্শকদের সুবিধা বাড়াতে নতুন বোর্ডের একগুচ্ছ সিদ্ধান্ত

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৯:০৮ পিএম, ১০ জুন ২০২৬ | আপডেট: ০৪:৩৯ এএম ২০২৬
ক্রিকেটার ও দর্শকদের সুবিধা বাড়াতে নতুন বোর্ডের একগুচ্ছ সিদ্ধান্ত
ছবি

ক্রিকেটার ও দর্শকদের সুবিধা বাড়াতে নতুন বোর্ডের একগুচ্ছ সিদ্ধান্ত

তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ও প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বিসিবির পরিচালনা পর্ষদ থেকে মীর শাকরুল আলম সীমান্তের পদত্যাগপত্র গ্রহণ করা হয়। রোববারের নির্বাচনের পরের দিনই পরিচালক পদ থেকে পদত্যাগ করেন তিনি।

একই সভায় মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে (এসবিএনসিএস) একটি সুইমিং পুল নির্মাণ এবং জিমনেসিয়াম সুবিধা উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট ব্যয় অনুমোদন করেছে বোর্ড। দর্শকদের সুবিধা বাড়াতে স্টেডিয়ামের সাধারণ গ্যালারিতে ছাউনি (শেড স্ট্রাকচার) স্থাপন এবং টয়লেট সুবিধা সংস্কারের জন্যও বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।

জাতীয় দলের যাতায়াত ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য একটি টিম বাস কেনার সিদ্ধান্তও অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ। একই সঙ্গে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দুটি প্রধান ড্রেসিংরুম, খেলোয়াড়দের ডাইনিং রুম এবং ভিউয়িং এরিয়া আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় বাজেটও অনুমোদন দেওয়া হয়েছে।

এসি/আপ্র/১০/০৬/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই